উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: উৎসবের মরশুমে আবহাওয়ার মেজাজ কেমন থাকবে, তা নিয়ে বাঙালি মনে কৌতূহলের অন্ত নেই। অবশেষে স্বস্তির বার্তা শুনিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে দেশ থেকে ইতিমধ্যে বর্ষার বিদায় ঘটেছে। দক্ষিণ ভারতের একাধিক রাজ্য যেমন কর্ণাটক, কেরল, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে ইতিমধ্যেই উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর দাপট শুরু হয়ে গিয়েছে। এর প্রভাবে বাংলার আকাশে এখন মূলত শুষ্ক আবহাওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। পুজো পরিক্রমার দিনগুলিতে, বিশেষ করে সপ্তমী থেকে একাদশী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে (Climate Replace) বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকবে এবং আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
উত্তরের (North Bengal Climate Replace পাহাড়ি ও সমতলের জেলাগুলিতে পুজোয় বৃষ্টির ভ্রূকুটি কতটা, তা নিয়ে উৎসবপ্রেমীদের মধ্যে আগ্রহ বেশি। উত্তরবঙ্গে সামগ্রিকভাবে শুষ্ক আবহাওয়া বজায় থাকার কথা থাকলেও সপ্তমী অর্থাৎ শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর রবিবারেও কেবল দার্জিলিং ও কালিম্পংয়ের হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে প্রধানত শুষ্ক ও পরিষ্কার আবহাওয়াই দেখতে পাওয়া যাবে। সবথেকে বড় কথা, অষ্টমী থেকে একাদশী পর্যন্ত উত্তরের সব কটি জেলাতেই আবহাওয়া পুরোপুরি শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস, যা পুজো প্যান্ডেলে ঘোরাঘুরির আনন্দকে দ্বিগুণ করে তুলবে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের (South Bengal Climate Replace আকাশেও খুশির আমেজ। দক্ষিণের জেলাগুলিতে আকাশ মূলত পরিষ্কার বা কোথাও কোথাও আংশিক মেঘলা থাকতে পারে। সকাল ও সন্ধ্যার দিকে মনোরমভাব বজায় থাকবে এবং ভ্যাপসা গরমের অস্বস্তিও ক্রমশ কমবে। তবে সপ্তমীর দিনে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু অংশে এবং উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রপাতের সামান্য আশঙ্কা রয়েছে। বাকি এলাকাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। কলকাতার ক্ষেত্রেও সপ্তমী থেকে নবমী পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং বিকেলের দিকে সামান্য বৃষ্টি হলেও রবিবার থেকে সামগ্রিকভাবে শুষ্ক পরিবেশ তৈরি হবে। আর দশমী ও একাদশীতে তিলোত্তমার আকাশ মূলত পরিষ্কার থাকারই সম্ভাবনা।

