Cleansing Ideas | দেওয়ালে দোলের জেদি রংয়ের দাগ? এই ৪ টোটকায় ঘর হবে নতুনের মতো ঝকঝকে!

Cleansing Ideas | দেওয়ালে দোলের জেদি রংয়ের দাগ? এই ৪ টোটকায় ঘর হবে নতুনের মতো ঝকঝকে!

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দোল মানেই রংয়ের উৎসব, আর এই আনন্দের মাঝে অসাবধানতায় ঘরের দেওয়ালে রংয়ের ছিটে লাগাটা খুব স্বাভাবিক। মেঝে বা বাথরুমের দাগ সহজে উঠলেও, দেওয়ালের রং তোলা বেশ ঝক্কির কাজ। সাধারণ সাবান-জলে ঘষাঘষি করলে হিতে বিপরীত হতে পারে। আপনার সাধের দেওয়ালকে নতুনের মতো উজ্জ্বল রাখতে মেনে চলতে পারেন এই সহজ ঘরোয়া টিপসগুলো (Cleansing Ideas)।

.ভিনিগারের জাদু

দেওয়ালের যে কোনও দাগ তুলতে ভিনিগার অপ্রতিদ্বন্দ্বী। ৩ কাপ জলে ১ কাপ ভিনিগার মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন। দাগ ধরা জায়গায় স্প্রে করে ২০ মিনিট রেখে দিন। এরপর ভিজে কাপড় দিয়ে মুছে নিলেই কেল্লাফতে!

বেকিং সোডার পেস্ট

জেদি রংয়ের ক্ষেত্রে বেকিং সোডা ও জলের ঘন পেস্ট তৈরি করে দাগের ওপর লাগিয়ে রাখুন। ১৫-২০ মিনিট পর ভিজে কাপড় দিয়ে মুছে নিন। প্রয়োজনে এই পেস্টের সঙ্গে সামান্য লিকুইড সোপ যোগ করতে পারেন।

মুশকিল আসান টুথপেস্ট

সবচেয়ে সহজ সমাধান হল সাদা টুথপেস্ট (জেল নয়)। রং লাগা জায়গায় টুথপেস্ট লাগিয়ে পুরোনো ব্রাশ দিয়ে হালকা করে ঘষুন। এরপর ভিজে তোয়ালে দিয়ে মুছে নিলেই দেওয়াল আবার ঝকঝক করবে।

ঘষাঘষি এড়িয়ে সাবান জলের ব্যবহার

দেওয়ালে রং লাগলে তা জোরে ঘষবেন না, এতে রং আরও ছড়িয়ে যায়। হালকা গরম জলে সামান্য তরল সাবান মিশিয়ে স্পঞ্জ বা নরম কাপড় দিয়ে রংয়ের ওপর আলতো করে চেপে ধরুন। তবে খেয়াল রাখবেন সাবান যেন খুব বেশি ক্ষারযুক্ত না হয়, নতুবা দেওয়ালের আসল রং চটে যেতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *