Chhattisgarh | ছত্তিশগড়ে এনকাউন্টারে মৃত্যু দুই নকশাল নেতার, মাথার দাম জানলে চমকে উঠবেন

Chhattisgarh | ছত্তিশগড়ে এনকাউন্টারে মৃত্যু দুই নকশাল নেতার, মাথার দাম জানলে চমকে উঠবেন

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হলেন দুই শীর্ষস্থানীয় নকশাল নেতা। সোমবার ঘটনাটি ঘটে মহারাষ্ট্র-ছত্তিশগড় সীমান্ত সংলগ্ন অবুজমাদ অঞ্চলে। নিহতরা হলেন সেন্ট্রাল কমিটি সদস্য রাজু দাদা ওরফে কাটটা রামচন্দ্র রেড্ডি এবং কোসা দাদা ওরফে কাদিরি সত্যনারায়ণ রেড্ডি। উল্লেখ্য, এদের প্রত্যেকের মাথার ওপর ৪০ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করা ছিল।

এই অভিযানে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ (AK-47) রাইফেল, একটি ইনসাস (INSAS) রাইফেল, একটি বিজিএল (BGL) লঞ্চার, বিপুল পরিমাণ বিস্ফোরক এবং বিভিন্ন নথি ও সামগ্রী উদ্ধার করেছে।

নিরাপত্তা বাহিনীর এই সাফল্যের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা এক্স-এ একটি পোস্টে নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানান। তিনি বলেন, “আমাদের নিরাপত্তা বাহিনী নকশালদের বিরুদ্ধে আরও একটি বড় জয় অর্জন করেছে।” তিনি তাঁর বক্তব্যে এটাও স্পষ্ট করে দেন যে, সরকারের লক্ষ্য হল সারা দেশ থেকে নকশালবাদকে নির্মূল করা।

উল্লেখ্য, গত সোমবারও ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায় সিআরপিএফের কোবরা ব্যাটালিয়ন এবং ঝাড়খণ্ড পুলিশের যৌথ অভিযানে তিন উচ্চ পদস্থ মাওবাদী নেতাকে নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে ছিলেন সিপিআই (মাওবাদী)-এর সেন্ট্রাল কমিটি সদস্য সহদেব সোরেন (মাথার দাম ১ কোটি টাকা) এবং আরও দুই নেতা রঘুনাথ হেমব্রম (২৫ লক্ষ টাকা) ও বীরসেন গাঞ্জু (১০ লক্ষ টাকা)। ওই অপারেশনের পর অমিত শা ঘোষণা করেছিলেন যে, ঝাড়খণ্ডের বোকারো অঞ্চল থেকে নকশালবাদ সম্পূর্ণরূপে নির্মূল হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *