Chanchal | চিকিৎসায় গাফিলতির অভিযোগ! চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে প্রসূতি মৃত্যু ঘিরে রণক্ষেত্র

Chanchal | চিকিৎসায় গাফিলতির অভিযোগ! চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে প্রসূতি মৃত্যু ঘিরে রণক্ষেত্র

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


মালদা: এক মাসের ব্যবধানে ফের প্রসূতি মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে (Chanchal)। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বুধবার সকাল থেকে হাসপাতাল চত্বরে বিক্ষোভ (Protest) দেখান পরিজনরা। পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় বিশাল পুলিশবাহিনী ও র‍্যাফ (RAF)।

জানা গিয়েছে, মৃতার নাম সালমা সুলতানা (২৭), বাড়ি রতুয়া-১ ব্লকের চাঁদমুনি-১ গ্রাম পঞ্চায়েতের মালোপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, এটিই ছিল তাঁর প্রথম সন্তান। গত তিনদিন আগে প্রসব যন্ত্রণা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রসব না হওয়ায় উদ্বেগ বাড়ে পরিবারের। অভিযোগ, সালমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলেও বারবার অনুরোধ সত্ত্বেও চিকিৎসকরা সিজারিয়ান অপারেশন (C-Part) করতে রাজি হননি। শেষ পর্যন্ত গর্ভাবস্থাতেই মৃত্যু হয় তরুণীর।

মৃতার আত্মীয় আরশাদ আলি বলেন, ‘আমরা বারবার সিজার করার অনুরোধ জানিয়েছিলাম, কিন্তু চিকিৎসকরা কর্ণপাত করেননি। সময়মতো ব্যবস্থা নিলে আজ আমাদের এই দিন দেখতে হত না। আমরা সুবিচার চাই এবং পুলিশের দ্বারস্থ হব।’

বুধবার সকাল থেকে এই মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা চরমে পৌঁছায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার পুলিশ। উত্তেজনা বাড়তে থাকায় নামানো হয় র‍্যাফ। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। বারবার একই হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামো নিয়ে উঠছে বড়সড়ো প্রশ্ন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *