Chalsa | ডাঙ্গি চা বাগানে ফের হাতির তান্ডব, ভাঙল তিনটি বাড়ি, আতঙ্ক

Chalsa | ডাঙ্গি চা বাগানে ফের হাতির তান্ডব, ভাঙল তিনটি বাড়ি, আতঙ্ক

ব্লগ/BLOG
Spread the love


চালসা: ফের বুনো হাতির আক্রমণে (Elephant Assault) তটস্থ মাল ব্লকের ডাঙ্গি ডিভিশন চা বাগান (Dangi Tea Backyard)। শুক্রবার গভীর রাতে খরিয়ার বন্দর জঙ্গল থেকে একটি হাতি লোকালয়ে ঢুকে পড়ে এবং কোঠি লাইনে ব্যাপক তাণ্ডব চালায়। হাতিটি চৈতু ওরাওঁ, ভোটে ওরাওঁ এবং সেমন গঞ্জুর তিনটি বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেয়। বাড়ির মজুদ চাল, ডাল ও আনাজপাতি খেয়ে সাবাড় করার পাশাপাশি আসবাবপত্রও ভেঙে চুরমার করে দেয়। প্রাণ বাঁচাতে বাড়ির লোকজন কোনোক্রমে নিরাপদ আশ্রয়ে পালিয়ে গিয়ে রক্ষা পান।

উল্লেখ্য, ১৩ মে-ও এই হাতিটি সেমন গঞ্জুর বাড়ি ভেঙেছিল। বারে বারে হাতির হানায় এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। শনিবার ভোররাতে এলাকাবাসী একত্রিত হয়ে পটকা ফাটিয়ে হাতিটিকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন। ক্ষুব্ধ গ্রামবাসীরা এলাকায় বনকর্মীদের নিয়মিত টহলদারির দাবি তুলেছেন। বন দপ্তরের (Forest Division) পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেওয়ার পাশাপাশি হাতিটির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *