উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উচ্চশিক্ষায় নতুন নিয়ম কার্যকর করতে সংসদে (parliament) একটি বিল পেশ (Current the invoice) করেছে কেন্দ্র সরকার (Central Govt)। আর এনিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিরোধীরা। তাঁদের বক্তব্য, এবার উচ্চশিক্ষাতেও হস্তক্ষেপ করতে করতে চলেছে মোদি সরকার।
বিলে বলা হয়েছে, কেন্দ্রের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে তৈরি হবে বিকশিত ভারত শিক্ষা অধিসংস্থান নামে নতুন একটি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের সঙ্গে মিশে যাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি (UGC), অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যালি এডুকেশন এবং টিচার এডুকেশন রেগুলেটর ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন।
বিল অনুযায়ী বিকশিত ভারত শিক্ষা অধিসংস্থানের অধীনে দুটি প্রতিষ্ঠান থাকবে। একটি দ্য বিকশিত ভারত শিক্ষা বিনিয়মান পরিষদ। অপরটি হল বিকশিত ভারত শিক্ষা গুণবার্তা পরিষদ।
বিকশিত ভারত শিক্ষা বিনিয়মান পরিষদ গোটা উচ্চশিক্ষার ওপর নজরদারি ও নিয়ন্ত্রণের কাজ চালাবে। আর বিকশিত ভারত শিক্ষা গুণবার্তা পরিষদ শিক্ষার মান ও সিলেবাস সংক্রান্ত বিষয় দেখবে। তবে তাদের বিকশিত ভারত শিক্ষা অধিসংস্থানের পরামর্শ এবং নির্দেশিকা মেনে চলতে হবে। সোমবার লোকসভায় বিলটি পেশ করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আলোচনার পর সেটি সংসদের স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠানো হয়েছে। সরকারের এই বিল নিয়ে ক্ষুব্ধ উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক মহল।
বিরোধীদের দাবি, এই বিল কার্যকর হলে কলেজ বিশ্ববিদ্যালয়গুলির নিয়ামক সংস্থা ইউজিসি এবং অন্যান্য প্রতিষ্ঠানের স্বশাসন বিঘ্নিত হবে। এর ফলে উচ্চশিক্ষার মান তলানিতে গিয়ে ঠেকবে।
