Census 2027 | SIR মিটলেই জনগণনা? কবে থেকে? জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিত্যানন্দ রা

Census 2027 | SIR মিটলেই জনগণনা? কবে থেকে? জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিত্যানন্দ রা

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এসআইআর (SIR) আবহে জনগণনা (Census-2027) নিয়ে বড় আপডেট। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানান, ‘২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত হবে প্রথম দফার গণনা এবং ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় দফা।’

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কথায়, ‘মূলত দু’দফায় জনগণনা হবে। প্রথম দফায় বাড়ির তালিকা তৈরি করা হবে আর দ্বিতীয় দফায় নাগরিকদের সংখ্যা কত তা গণনা করা হবে। ২০২৬ সালের এপ্রিল থেকে শুরু হবে গণনার কাজ। শেষ হবে ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে হবে দ্বিতীয় দফা। প্রথম ধাপে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সুবিধামতো টানা ৩০ দিনের সময় বেছে নেওয়া যাবে। তবে লাদাখ (ladakh) ও জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) তুষারাবৃত অসামঞ্জস্যপূর্ণ এলাকাগুলিতে এবং হিমাচল (Himachal Pradesh) ও উত্তরাখণ্ডের (Uttarkhand) কিছু অংশে পরিস্থিতি বিবেচনায় গণনা এগিয়ে আনা হবে।’

পাশাপাশি তিনি এও বলেন, এবার জনগণনার সঙ্গে জাতগণনাও করা হবে। সম্পূর্ণ ডিজিটাল ((Digital) পদ্ধতিতেই হবে  জনগণনা। মোবাইল অ্যাপের মাধ্যমে সমস্ত তথ্য সংগ্রহ করা হবে। আবার অ্যাপের মাধ্যমে নাগরিকেরা নিজেরাও তাঁদের তথ্য আপলোড করতে পারবেন।’

প্রসঙ্গত উল্লেখ্য, এসআইআরের কাজ শেষ হবে আগামী বছর ফেব্রুয়ারিতে। তারপরই রাজ্যে ঘোষণা হবে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। এই পরিস্থিতিতে জনগণনা শুরু হলে চূড়ান্ত চাপ সৃষ্টি হবে তা নিয়ে সংশয় নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *