Captain | নেতৃত্ব হারালেন মহম্মদ রিজওয়ান! একদিনের ক্রিকেটে পাকিস্তানের নতুন অধিনায়ক শাহিন আফ্রিদি

Captain | নেতৃত্ব হারালেন মহম্মদ রিজওয়ান! একদিনের ক্রিকেটে পাকিস্তানের নতুন অধিনায়ক শাহিন আফ্রিদি

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অধিনায়ক পরিবর্তন (Change of captain) করে ব্যর্থ তকমা ঝেড়ে ফেলতে মরিয়া পাকিস্তান (Pakistan)। পাকিস্তানের এক দিনের ক্রিকেটের অধিনায়ক মহম্মদ রিজওয়ানকে (Muhammad Rizwan) সরিয়ে সেই দায়িত্ব দেওয়া হয়েছে শাহিন আফ্রিদিকে (Shaheen Afridi)। নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ থেকে তিনি নেতৃত্ব দেবেন।

তবে কেন রিজওয়ানকে সরানো হল, তার কোনও ব‍্যাখ‍্যা পাকিস্তান ক্রিকেট বোর্ড দেয়নি। পাক বোর্ড শুধু জানিয়েছে, নির্বাচকদের সঙ্গে পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের কোচ মাইক হেসনের সঙ্গে আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৪ সালের অক্টোবর মাসে একদিনের ক্রিকেটে পাকিস্তানের ক্যাপ্টেনের পদ থেকে বাবর আজম সরে দাঁড়ানোর পর দায়িত্ব দেওয়া হয় রিজওয়ানকে।

কিন্তু তাঁর নেতৃত্বে ভালো পারফর্ম করতে পারেনি পাকিস্তান ক্রিকেট টিম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা গ্রুপ পর্বের একেবারে শেষ স্থানে থেকে বিদায় নেয়। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছে। আবার ৩৪ বছর পরে সিরিজ হাতছাড়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তারপরেই পাক ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত। গত এক বছরে এই নিয়ে তিনবার ক্যাপ্টেন পরিবর্তন করল পাকিস্তান।

২০২৪ সালের জানুয়ারিতে কিউয়িদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ক্রিকেটে আফ্রিদিকে অধিনায়ক করা হয়েছিল। কিন্তু ১-৪ ফলে সিরিজ হারার পর তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবার তাঁর সামনে নতুন চ্যালেঞ্জ। ক্যাপ্টেন হিসেবে আফ্রিদি কতটা নজর কাড়তে পারেন সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *