উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ উৎসব শেষে ওজন বেড়ে গেছে নিশ্চই বাইরে খাবার খেয়ে? বেড়ে যাওয়া ওজন কমাতে হবে খুব তাড়াতাড়ি। কারণ, তার পরে আবার অন্য উৎসব। বড় দিন, নববর্ষ। গোটা দুনিয়া যখন দারুণ পোশাক-আশাকে সাজবে, তখন নিশ্চয়ই আপনিও পিছিয়ে থাকতে চাইবেন না। কিন্তু গত কয়েক দিনের অনিয়মে অনেকেই মিষ্টিতে রাশ টানতে পারছেন না। তবে জেনে নিন কিভাবে হবে সমস্যার সমাধান। মাখানা আর টকদই দিয়ে তৈরি একটি পুডিং ওই স্বাস্থ্যকর মিষ্টির চাহিদা পূরণ করতে পারে। যাঁরা ওজন কমাতে চান, অথচ মিষ্টি খাওয়ার ইচ্ছে ছাড়তে পারছেন না, এই রেসিপি(Candy recipe) তাঁদের জন্য।
উপকরণ
২ কাপ মাখানা বা পদ্মের বীজের খই, দেড় চামচ ভাল মানের মধু,১ কাপ জল ঝরানো টকদই, ১ কাপ ভেজানো কাঠবাদাম খোসা ছাড়িয়ে টুকরো করে নেওয়া, ১ চামচ এলাচগুঁড়ো, এক চিমটে গোলমরিচ।
পদ্ধতি
মাখানা শুকনো কড়াইয়ে আঁচে বসিয়ে মিনিট খানেক নেড়ে নিন। খেয়াল রাখবেন, যাতে পুড়ে গিয়ে লালচে না হয়ে যায়। এরপর একটি ছোট হামানদিস্তায় কেশর খানিক গুঁড়িয়ে নিয়ে তা ঈষদুষ্ণ জলে ভিজিয়ে রাখুন মিনিট ২০। ব্লেন্ডারে মাখানা, দই, জলে ভেজানো কেশর, কাঠবাদামের টুকরো, এলাচের গুঁড়ো, মধু এবং গোলমরিচ এক সঙ্গে দিয়ে ভাল ভাবে বেটে নিন। এরপর ওই মিশ্রণ দু’টি কাপে ঢেলে উপরে সামান্য কেশর এবং কাঠবাদামের কুচি ছড়িয়ে ফ্রিজে রেখে দিন। পরে যখন মিষ্টি(Candy recipe) খাওয়ার ইচ্ছে হবে তখন খান।
