Candy recipe | আপনার বাচ্চা মিষ্টি খেতে ভালোবাসে? বাইরে থেকে না কিনে বাড়িতেই বানিয়ে খাওয়ান

Candy recipe | আপনার বাচ্চা মিষ্টি খেতে ভালোবাসে? বাইরে থেকে না কিনে বাড়িতেই বানিয়ে খাওয়ান

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাচ্চারা সন্ধ্যা হলে একটু মুখরোচক কিংবা বাইরের খাওয়া খেতে ভালোবাসে। তবে আপনি যদি ঘরে তৈরি কিছু বানিয়ে খাওয়ান তাহলে আপনার বাচ্চার শরীরও ভালো থাকবে। সহজেই আপনি বানিয়ে নিতে পারেন ক্ষীরের মিষ্টি(Candy recipe)। সামাজিক আচার-অনুষ্ঠান থেকে শুরু করে পরিবারের সদস্যদের নিজে হাতে করে খাওয়াতে পারবেন। তাহলে জেনে নিন রেসিপি(Candy recipe)।

উপকরণ

দুধ ১ লিটার, লেবুর রস বা ভিনেগার ২ চামচ, ক্ষীর বা ঘন দুধ আধ কাপ, চিনি আধ কাপ বা স্বাদমতো, এলাচ গুঁড়ো আধ চামচ, ঘি ১ চামচ, পেস্তা বা কাজুবাদামকুচি।

পদ্ধতি

প্রথমে দুধ ফুটিয়ে নিয়ে তারপর  লেবুর রস বা ভিনেগার দিয়ে ছানা বানিয়ে নিন। ছানা ছেঁকে ভালোভাবে জল ঝরিয়ে নরম করে মেখে নিন। এবার একটি কড়াইতে ক্ষীর বা ঘন দুধ দিয়ে নাড়তে থাকুন। সামান্য শুকিয়ে এলে ছানা ও ক্ষীর একসঙ্গে দিয়ে নাড়তে থাকুন। মিশ্রণটা ঘন হয়ে এলে চিনি ও এলাচ গুঁড়ো দিয়ে দিন। কম আঁচে নাড়তে থাকুন, যাতে পাত্রে লেগে না যায়। তারপর মিশ্রণটা হাত দিয়ে গোল করে আকৃতি দেওয়া যাবে, এমন পর্যায়ে এলে গ্যাস থেকে নামিয়ে নিন। সামান্য ঠান্ডা হলে হাতে ঘি মেখে ছোট ছোট গোল বা চ্যাপটা আকারে গড়ে নিন। চাইলে ছাঁচে ফেলে গোল বা চারকোনা আকারের সন্দেশ বানিয়ে নিতে পারেন। এরপর তৈরি ক্ষীরের সন্দেশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *