উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুধু আমেরিকা (US) নয়, এবার কানাডাও (Canada)। ভিসা (Visa) সমস্যায় পড়তে চলেছেন ভারতীয়রা। সম্প্রতি একটি রিপোর্টে এমনই তথ্য সামনে এসেছে।
জানা গিয়েছে, সেদেশের অস্থায়ী বাসিন্দাদের অনেকেরই ভিসা বাতিল করতে চলেছে কর্তৃপক্ষ। যার মধ্যে ভারতীয়রাও রয়েছেন। অবৈধ উপায়ে যাঁরা কানাডায় এসেছেন, তাঁদের চিহ্নিত করে ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কানাডা।
সাম্প্রতিক রিপোর্টে বলা হচ্ছে, কানাডায় উচ্চশিক্ষা করতে চেয়ে প্রতি বছরই বহু পড়ুয়া কানাডা সরকারের কাছে স্টুডেন্টস ভিসার আবেদন করে থাকেন৷ কিন্তু, ২০২৫ সালের পরিসংখ্যান অনুযায়ী জানা যাচ্ছে, এবছর ৭৪ শতাংশ ভারতীয় পড়ুয়ার আবেদন খারিজ করে দিয়েছে কানাডা সরকার৷ প্রতি চারটি আবেদনের মধ্যে তিনটিই বাতিল হয়েছে। অবৈধবাসীদের চিহ্নিতকরণ এবং ভিসা বাতিল প্রক্রিয়ায় কাজ করছে কানাডার শরণার্থী ও নাগরিকত্ব সংক্রান্ত সংস্থা আইআরসিসি, কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ) এবং তাদের মার্কিন সহযোগীরা।
