Camel Smuggling | বাংলাদেশে পাচারের ছক বানচাল! কিশনগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার ১২টি উট, গ্রেপ্তার ৩

Camel Smuggling | বাংলাদেশে পাচারের ছক বানচাল! কিশনগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার ১২টি উট, গ্রেপ্তার ৩

খেলাধুলা/SPORTS
Spread the love


কিশনগঞ্জ: ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন কিশনগঞ্জ করিডর ব্যবহার করে উট পাচারের (Camel Smuggling) এক বড়সড়ো ছক বানচাল করল পুলিশ। রবিবার দুপুরে জেলার কোচাধামন থানা এলাকার হান্ডিভাসা মোড় সংলগ্ন একটি পকেট রুট থেকে ১২টি উট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় উত্তরপ্রদেশের বাসিন্দা তিন আন্তঃরাষ্ট্রীয় পাচারকারীকে গ্রেপ্তার করেছে কিশনগঞ্জ পুলিশ (Kishanganj Police)

পুলিশি অভিযান: মহকুমা পুলিশ আধিকারিক (১) গৌতম কুমার গোপন সূত্রে খবর পান যে, উত্তরপ্রদেশের নম্বর প্লেট লাগানো একটি ট্রাকে করে কিশনগঞ্জ হয়ে বাংলাদেশে উট পাচারের চেষ্টা চলছে। সেই খবরের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল হান্ডিভাসা এলাকায় ওত পেতে বসে থাকে। নির্দিষ্ট ট্রাকটি আসতেই সেটিকে আটক করে তল্লাশি চালানো হয় এবং ভিতর থেকে ১২টি উট উদ্ধার করা হয়।

ধৃতদের পরিচয়: পুলিশের জালে ধরা পড়া তিন পাচারকারী হলো— মহম্মদ আমজাদ (৩৬), মহম্মদ সোয়েব (২৮) এবং মহম্মদ হাসিম (৩০)। আমজাদ ও সোয়েব উত্তরপ্রদেশের বাগপত জেলার বাসিন্দা এবং হাসিম মুজফফরনগরের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, উত্তরপ্রদেশ থেকে এই উটগুলি এনে বাংলাদেশের কোনো এক সীমান্ত দিয়ে পাচার করার পরিকল্পনা ছিল তাদের।

তদন্ত ও পরবর্তী পদক্ষেপ: পুলিশ জানিয়েছে, কিশনগঞ্জ ও সীমান্ত সংলগ্ন এলাকার আরও কিছু স্থানীয় পাচারকারী এই চক্রের সঙ্গে জড়িত। ধৃতদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন এবং পাচারে ব্যবহৃত ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়েছে। গৌতম কুমার জানান, ধৃতরা একটি বড় আন্তঃরাষ্ট্রীয় গবাদি পশু ও উট পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। সোমবার তাদের কিশনগঞ্জ আদালতে তোলা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *