Calcutta Excessive Court docket | কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির ছেলেকে মার! কাঠগড়ায় পুলিশ

Calcutta Excessive Court docket | কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির ছেলেকে মার! কাঠগড়ায় পুলিশ

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কলকাতা হাইকোর্টের (Calcutta Excessive Court docket) প্রাক্তন বিচারপতির ছেলেকে রাস্তায় ফেলে মার! অভিযোগের তির পুলিশের (Police) দিকে। বৃস্পতিবার এই মর্মে বিধাননগর থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে  কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের করেছেন প্রাক্তন বিচারপতির পরিবার।

আইনজীবী সৌরীন্দ্র নারায়ণ রায় পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে মামলা রুজু করেছেন কলকাতা হাইকোর্টে। মিলেছে মামলা দায়েরের অনুমোদন। মামলার শুনানি হওয়ার কথা আজই। আইনজীবীর পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২০ অগাস্ট রাতে সৌরীন্দ্রর বাবা বাইরে দাঁড়িয়ে ছেলেকে গাড়ি আনতে বলেন। গাড়ি আনার জন্য যখন সৌরীন্দ্রর যাচ্ছিলেন, ঠিক তখনই দুই ব্যক্তি, যারা সাদা পোশাক পরে ছিলেন, তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তাঁরা নিজেদের পরিচয় দেননি, বরং অকারণে ভয় দেখিয়ে হঠাৎ আক্রমণ শুরু করেন। কেন এমন করা হচ্ছে এই নিয়ে সৌরীন্দ্র প্রশ্ন করলে তাঁকে ঘুষি মারা হয়। গলা চেপে ধরা হয় এবং ভয় দেখানো হয় যে মিথ্যা মামলায় ফাঁসানো হবে। এরপরই আরও একজন পুলিশকর্মী তাঁকে মাটিতে ফেলে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকেন। এই সময় সৌরীন্দ্র তাঁর বাবাকে ফোনে সমস্ত ঘটনা বলেন। ছেলেকে বাঁচানোর জন্য  মনুজেন্দ্রবাবু ঘটনাস্থলে পৌঁছলে তাঁকেও লাথি মেরে ফেলে দেওয়া হয়। ফলে তিনিও গুরুতর চোট পান।

সৌরীন্দ্র নারায়নের বাবা প্রবীণ আইনজীবী (Senior Advocate) মনুজেন্দ্র নারায়ণ রায়, প্রাক্তন বিচারপতি রণেন্দ্র নারায়ণ রায়ের ছেলে। ইতিমধ্যেই মনুজেন্দ্রবাবুর ছেলে সৌরীন্দ্র সরাসরি হোম সেক্রেটারি, পুলিশ কমিশনার ও বিধাননগর ইস্ট থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। এদিকে মামলা দায়ের করেছেন উচ্চ আদালতে। এখন দেখার আদালত এই ঘটনায় কী বলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *