BSF | ‘মা, আমি একদম নিরাপদ!’ ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর ট্রাকে বিদেশি তরুণী, ভাইরাল ভিডিও

BSF | ‘মা, আমি একদম নিরাপদ!’ ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর ট্রাকে বিদেশি তরুণী, ভাইরাল ভিডিও

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অচেনা দেশ, জনহীন সীমান্ত এলাকা আর যাতায়াতের কোনো মাধ্যম নেই। এমন পরিস্থিতিতে কোনো বিদেশি পর্যটকের আতঙ্কিত হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ভারতের সীমান্তে ঘটল উলটো ঘটনা। সীমান্তরক্ষী বাহিনীর (BSF) একটি পিকআপ ট্রাকের পিছনের সিটে বসে হাসিমুখে ভিডিও করে ডাচ কন্টেন্ট ক্রিয়েটর মাইক হিজম্যান (Meike Hijman) জানালেন, ভারতের জওয়ানদের পাহারায় তিনি কতটা নিরাপদ। সোশ্যাল মিডিয়ায় এখন ঝড়ের গতিতে ভাইরাল সেই ভিডিও।

ঠিক কী ঘটেছিল?
সম্প্রতি মাইক হিজম্যান ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন একটি এলাকায় ঘুরতে গিয়ে আটকে পড়েন। সেখানে কোনো গণপরিবহন বা পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা ছিল না। উপায় না দেখে তিনি জওয়ানদের কাছে সাহায্য চান। বিএসএফ জওয়ানরা তৎক্ষণাৎ সাড়া দেন এবং তাঁদের সামরিক ট্রাকে করে তাঁকে নিরাপদ গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।

“মা, আমি নিরাপদ!”
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওটির ক্যাপশনে মাইক লিখেছেন, “POV: এই ভিডিওটি আমি মাকে পাঠাচ্ছি এটা দেখাতে যে আমি ভারতে নিরাপদ আছি।” ভিডিওর ক্লিপটিতে দেখা যাচ্ছে, তিনি জওয়ানদের গাড়ির পিছনের সিটে বসে আছেন এবং সামনে ইউনিফর্ম পরা দুই বিএসএফ অফিসার গাড়ি চালাচ্ছেন। ভিডিওতে উচ্ছ্বসিত মাইক বলেন,”আমি ভারত-বাংলাদেশ সীমান্তে আটকে পড়েছিলাম। কোনো গাড়ি ছিল না, তাই আমি লিফট চাইলাম। আর এখন আমি মিলিটারির পিকআপ ট্রাকের পিছনের সিটে বসে আছি। মা, আমি একদম সেফ!!!”

সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড়
ভিডিওটি ইতিমধ্যেই ২.২ মিলিয়নেরও বেশি ভিউ অর্জন করেছে। নেটিজেনরা বিএসএফ জওয়ানদের এই তৎপরতাকে কুর্নিশ জানিয়েছেন। ভিডিওর কমেন্ট বক্সে উপচে পড়ছে ভালোবাসা:
• একজন ব্যবহারকারী লিখেছেন, “ম্যাডাম, আপনি বর্তমানে এই গ্রহের সবথেকে নিরাপদ স্থানে আছেন।”
• অন্য একজনের মন্তব্য, “আপনি দেশের শ্রেষ্ঠ প্রহরীদের হাতে আছেন, চিন্তার কোনো কারণ নেই।”
• আরেকজন লিখেছেন, “বিদেশি পর্যটকদের ভারতীয় সেনার ওপর এই ভরসা দেখে গর্ব বোধ করছি।”

জওয়ানদের মানবিক মুখ
সাধারণত সীমান্ত এলাকা মানেই টানটান উত্তেজনা। কিন্তু এই ভিডিওটি বিএসএফ-এর মানবিক এবং সহমর্মী দিকটি তুলে ধরেছে। কর্তব্য পালনের পাশাপাশি এক বিদেশি পর্যটককে বিপদে সাহায্য করে আবারও বিএসএফ প্রমাণ করল কেন তারা ভারতের গর্ব।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *