Brown Sugar Seized | ভারত-নেপাল সীমান্তে পুলিশের মেগা অপারেশন! বিপুল মাদক সহ গ্রেপ্তার ৪ পাচারকারী

Brown Sugar Seized | ভারত-নেপাল সীমান্তে পুলিশের মেগা অপারেশন! বিপুল মাদক সহ গ্রেপ্তার ৪ পাচারকারী

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


খড়িবাড়ি: ভারত-নেপাল সীমান্তে (India-Nepal border) মাদক পাচারের বড়সড়ো ছক বানচাল করল খড়িবাড়ি থানার পুলিশ। পৃথক দু’টি অভিযানে মোট ৩৫৯ গ্রাম ব্রাউন সুগার সহ (Brown Sugar Seized) চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে তিনজন সিকিমের এবং একজন নেপালের বাসিন্দা।

জানা গিয়েছে, প্রথমে বুধবার সন্ধ্যা ৭টা নাগাদ গোপন সূত্রের খবরের ভিত্তিতে পানিট্যাঙ্কি ছোট বদরাজোত এলাকায় অভিযান চালায় খড়িবাড়ি পুলিশের একটি বিশেষ দল। সীমান্তের মেচি নদী পেরিয়ে ভারত থেকে নেপালে ঢোকার সময় রোহিত রায় নামে এক তরুণকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ১০২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। এরপরই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত রোহিত নেপালের ভাদ্রপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে।

অন্যদিকে, গতকাল রাতেই পৌনে ১১টা নাগাদ পানিট্যাঙ্কি গৌড় সিং জোত এলাকায় এশিয়ান হাইওয়ের ওপর একটি সন্দেহভাজন চার চাকার ছোট গাড়ি আটক করে পুলিশ। গাড়িতে থাকা তিন আরোহীর কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ায় তল্লাশি চালাতেই উদ্ধার হয় আরও ২৫৭ গ্রাম ব্রাউন সুগার। এরপরই পুলিশ অভিযুক্ত আশিস ছেত্রী, বীরবাহাদুর ছেত্রী ও রাজকুমার রাইকে গ্রেপ্তার করে। ধৃত তিনজনই সিকিমের বাসিন্দা।

পুলিশের প্রাথমিক অনুমান, পানিট্যাঙ্কি এলাকা থেকে এই বিপুল পরিমাণ মাদক সংগ্রহ করে সিকিম ও নেপালে পাচারের উদ্দেশ্য ছিল ধৃতদের। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য লক্ষাধিক টাকা। বৃহস্পতিবারই ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। এই মাদক পাচার চক্রের নেপথ্যে আর কোন কোন বড় পাণ্ডা জড়িত রয়েছে, তা জানতে জোরদার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *