Bolla Kali mandir | আদালতের নির্দেশে শর্তসাপেক্ষে বলি বোল্লা রক্ষাকালী মন্দিরে

Bolla Kali mandir | আদালতের নির্দেশে শর্তসাপেক্ষে বলি বোল্লা রক্ষাকালী মন্দিরে

শিক্ষা
Spread the love


পতিরাম: শর্তসাপেক্ষে এবছর বলি হবে বোল্লাকালী মন্দিরে। বলির জন্য বেশ কিছু নির্দেশিকা দিয়েছে বালুরঘাট আদালত। এমনটাই জানিয়েছেন দুই আইনজীবী কল্যাণ চক্রবর্তী ও বিনয়ব্রত ভৌমিক। তাঁরা জানিয়েছেন, পুজোতে মন্দিরে পাঠাবলি দেওয়ার জন্য আদালত যে নির্দেশিকা দিয়েছে, তা মেনেই এই ধর্মীও ক্রীয়া সম্পন্ন হবে। আদালতের নির্দেশ রয়েছে, বলির স্থান ঘিরে ফেলতে হবে, নির্মাণ করতে হবে সোপ ট্যাংক। এছাড়া আদালতের নির্দেশে গণবলি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, গর্ভবতী, অসুস্থ বা তিন মাসের কম বয়সী পাঠার বলি হবে না। এক পাঠার পর আরেক পাঠার মধ্যে দূরত্ব রাখতে হবে, যাতে একটি পাঠা অন্যটির বলি দেখতে না পায়।

জনস্বার্থ মামলাকারী কুশল সমাদ্দার মন্দির কমিটিকে সতর্ক করে বলেন, বলি সংক্রান্ত আদালতের নির্দেশ ভঙ্গ হলে ফের আবেদন করা হবে। মন্দির কমিটি জানান, বলির অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব সার্টিফিকেট সংগ্রহ করা হয়েছে। আদালত যে নির্দেশিকা দিয়েছে, তা কার্যকর করা হবে। উল্লেখ্য, গত বছর মেলার পর পতিরাম থানার পক্ষ থেকে মন্দির কমিটির কয়েক সদস্যের বিরুদ্ধে সুয়োমোটো মামলা দায়ের করা হয়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *