BJP Parivartan Yatra | ‘দ্রৌপদী’ রূপাকে দেখতে জনসমুদ্র খড়িবাড়িতে, ২০২৬-এ পরিবর্তনের ডাক দিয়ে মমতা সরকারকে ‘তুলোধোনা’ অভিনেত্রীর

BJP Parivartan Yatra | ‘দ্রৌপদী’ রূপাকে দেখতে জনসমুদ্র খড়িবাড়িতে, ২০২৬-এ পরিবর্তনের ডাক দিয়ে মমতা সরকারকে ‘তুলোধোনা’ অভিনেত্রীর

ভিডিও/VIDEO
Spread the love


খড়িবাড়ি: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে নতুন সরকার গড়ার ডাক দিলেন বিজেপির রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা বিশিষ্ট অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly)। মঙ্গলবার বিকেলে খড়িবাড়ির অধিকারী কৃষ্ণকান্ত হাইস্কুলের মাঠে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র (BJP Parivartan Yatra) জনসভায় যোগ দিয়ে তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। রূপা গঙ্গোপাধ্যায়কে দেখতে এদিন খড়িবাড়িতে উপচে পড়া ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে।

কোচবিহার থেকে শুরু হওয়া বিজেপির সুসজ্জিত ‘পরিবর্তন যাত্রা’র রথটি এদিন বিকেল সাড়ে ৫টা নাগাদ খড়িবাড়িতে পৌঁছায়। রাজ্য সড়কের দু’পাশে দাঁড়িয়ে থাকা অগণিত মানুষ ফুল ছিটিয়ে রথটিকে স্বাগত জানান। এরপর আয়োজিত জনসভায় রূপা গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ-সভাপতি রথীন বোস, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, আনন্দময় বর্মন, দুর্গা মুর্মু এবং জেলা সভাপতি অরুণ মণ্ডল।

জনসভা থেকে রূপা গঙ্গোপাধ্যায় নারী নিরাপত্তা ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে রাজ্য সরকারকে একহাত নেন। ফাঁসিদেওয়ায় এক আদিবাসী অন্তঃসত্ত্বা মহিলার ওপর নির্মম অত্যাচারের ঘটনা উল্লেখ করে তিনি রাজ্যের আইন-শৃঙ্খলার কঙ্কালসার চেহারা তুলে ধরেন। এমনকি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রতি রাজ্য প্রশাসনের ‘অসম্মানজনক’ আচরণের তীব্র সমালোচনা করেন তিনি।

কলকাতার ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য (“আমরা না থাকলে এক সেকেন্ডে একটা কমিউনিটি দেবে বারোটা বাজিয়ে”) টেনে রূপা বলেন, এই ধরনের বিভাজনের রাজনীতি কাম্য নয়। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়তে ২০২৬ সালে বিজেপি সরকার আসা সময়ের দাবি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *