BJP Candidate Record | শিলিগুড়িতে শংকর, তুফানগঞ্জে মালতি রাভা! বিজেপির প্রার্থী তালিকায় চমক নেই উত্তরে

BJP Candidate Record | শিলিগুড়িতে শংকর, তুফানগঞ্জে মালতি রাভা! বিজেপির প্রার্থী তালিকায় চমক নেই উত্তরে

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শিলিগুড়ি আসনে প্রত্যাশিত ভাবেই বিদায়ী বিধানসভায় দলের মুখ্য সচেতক শংকর ঘোষকে প্রার্থী করল বিজেপি। একই সঙ্গে শিলিগুড়ি লাগোয়া ডাবগ্রাম-ফুলবাড়ি ও মাটিগারা নকশালবাড়ি আসনেও পুরোনো বিধায়কদের উপরেই আস্থা রাখা হয়েছে। ডাবগ্রাম ফুলবাড়িতে প্রার্থী হয়েছেন বর্তমান বিধায়ক শিখা চট্টোপাধ্যায় ও মাটিগারা নকশালবাড়িতে আনন্দময় বর্মন। শিলিগুড়ি মহকুমার অনয আরও একটি আসনে আদিবাসী মুখ দুর্গা মুর্মুকে প্রার্থী করেছে দল (BJP Candidate Record)।

শংকর ঘোষ রাজ্য রাজনীতিতে ও বিজেপির সংগঠনে বর্তমানে যথেষ্ট পরিচিত মুখ। তিনি যে প্রার্থী হচ্ছেনই তা একরকম নিশ্চিত ছিল। তবে ডাবগ্রাম ফুলবাড়িতে মাঝে রাজবংশী মুখকে প্রার্থী করা হতে পারে এমনটা শোনা গেলেও তা হয়নি। বর্তমান বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে দল। মাটিগারা নকশালবাড়ি আসনে রাজবংশী মুখ আনন্দময় বর্মনের বিকল্প ছিল না বলেই দলীয় সূত্রে খবর।

শংকর ঘোষের বিরুদ্ধে এলাকায় কোনও উন্নয়ন না করার অভিযোগ তুলেছে তৃণমূল। তবে উন্নয়নের ক্ষেত্রে রাজ্যের চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ করেছেন শংকর। গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের বহিরাগত প্রার্থী ওমপ্রকাশ মিশ্রকে হেলায় হারিয়ে বিধানসভার টিকিট পেয়েছিলেন শংকর। তবে এবার তৃণমূলের তরফে ভূমিপুত্র কাউকে টিকিট দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। সেক্ষেত্রে এবার শংকরের লড়াই কতটা কঠিন হয় সেটাই দেখার। শংকর অবশ্য নিজে আত্মবিশ্বাসী। তিনি ইতিমধ্যেই দেওয়াল লিখন করে প্রচারে নেমে পড়েছেন। সঙ্গে পেয়েছেন বিজেপির সংগঠনকে। জানিয়েছেন, রাজ্য থেকে তৃণমূলকে সরানোই লক্ষ্য।

উত্তরবঙ্গ বিজেপির গড় হিসেবে পরিচিত। এখানে মোটির উপর প্রার্থী তালিকায় খুব একটা পরিবর্তন করেনি বিজেপি। বর্তমান বিধায়কদের মধ্যে টিকিট পেয়েছেন কোচবিহার উত্তরের সুকুমার রায়, তুফানগঞ্জে মালতি রাভা, কুমারগ্রামের মনোজ ওঁরাও, কালচিনিতে বিশাল লামা, ফালাকাটায় দীপক বর্মণ, নাগরাকাটায় পুনা ভেংরা। দক্ষিণ দিনাজপুরের তপনে বুধরাই টুডু, গঙ্গারামপুরের সত্যেন্দ্রনাথ রায়, হবিবপুরের জুয়েল মুর্মু, গাজোলের চিন্ময় দেববর্মণ টিকিট পেয়েছেন। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে প্রার্থী করা হয়েছে বিজেপির রাজ্য ওবিসি মোর্চার সভাপতি শুভেন্দু সরকারকে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে সৌমেন রায়ের বদলে টিকিট দেওয়া হয়েছে উৎপল মহারাজকে। শীতলকুচিতে বরেন বর্মনের বদলে প্রার্থী করা হয়েছে সাবিত্রী বর্মনকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *