Bihar SIR | ১ সেপ্টেম্বরের পরও খসড়া তালিকা নিয়ে অভিযোগ জানানো যাবে, সুপ্রিম কোর্টে জানাল কমিশন

Bihar SIR | ১ সেপ্টেম্বরের পরও খসড়া তালিকা নিয়ে অভিযোগ জানানো যাবে, সুপ্রিম কোর্টে জানাল কমিশন

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিহারে খসরা ভোটার তালিকা (Bihar SIR) নিয়ে রাজনৈতিক টানাপোড়েন অব্যাহত। এরই মধ্যে বিরোধীদের দাবি মেনে নির্বাচন কমিশন জানিয়ে দিল নাম বাদ পড়া নিয়ে ১ সেপ্টেম্বরের পরও অভিযোগ জানানো যাবে। সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন নির্বাচন কমিশন এই সিদ্ধান্তের কথা জানায়। শীর্ষ আদালতও তার পর্যবেক্ষণে কমিশনের এই সিদ্ধান্তের কথা উল্লেখ করেছেন।

সুপ্রিম কোর্ট এর আগে জানায়, ১ সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জানাতে পারবেন ভোটারেরা। তাঁদের সহযোগিতা করতে পারবেন বুথ লেভেল এজেন্টরা। যদিও সেভাবে সাড়া মেলেনি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। যা নিয়ে সুপ্রিম কোর্ট ভর্ৎসনাও করে দলগুলোকে। এদিনও সুপ্রিম কোর্ট জানায়, বিহারে নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলির মধ্যে যে ‘আস্থার ঘাটতি’ রয়েছে, তা ‘দুর্ভাগ্যজনক’।  ইতিমধ্যে বিহারে বিরোধী দলগুলোর তরফে সুপ্রিম কোর্টে সময়সীমা বাড়ানোর আর্জি জানানো হয়। সোমবার শুনানিতে কমিশন জানায়, সময়সীমা পেরিয়ে গেলেও তারা ভোটারদের অভিযোগ শুনবে। পাশাপাশি সুপ্রিম কোর্টের  বক্তব্য, খসড়া ভোটার তালিকা নিয়ে দাবি বা আপত্তি জানানো যাবে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত। নাম যোগ বা বাদ – যা-ই হোক, তা চূড়ান্ত তালিকায় সংযুক্ত হবে। রাজনৈতিক দল ও আবেদনকারীরা এই প্রক্রিয়া নিয়ে হলফনামাও জমা করতে পারবেন। অভিযোগ বা আপত্তি জমা করার প্রক্রিয়ায় সাহায্যের জন্য সুপ্রিম কোর্ট বিহার আইনি পরিষেবা কর্তৃপক্ষকে প্যারা লিগ্যাল ভলান্টিয়ার নিয়োগের নির্দেশ দিয়েছে । এই মামলার পরবর্তী শুনানি হবে ৮ সেপ্টেম্বর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *