Bihar Election Consequence 2025 | বিহারে নীতীশ ঝড়, ২০০ আসন পেরোল এনডিএ, ধরাশায়ী বিরোধীরা

Bihar Election Consequence 2025 | বিহারে নীতীশ ঝড়, ২০০ আসন পেরোল এনডিএ, ধরাশায়ী বিরোধীরা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার বিহার বিধানসভা নির্বাচনের ফল (Bihar Election Consequence 2025)। হাইভোল্টেজ লড়াইয়ের মঞ্চ হয়ে উঠেছে বিহার (Bihar)। বেলা যত বাড়ছে, ততই স্পষ্ট হচ্ছে বিহারের জনতার রায়।

এখনও পর্যন্ত ফলাফলের নিরিখে বিহারে ২০০টি আসন পেরিয়েছে এনডিএ (NDA)। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৯২টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি (BJP)। দ্বিতীয় স্থানে থাকা জেডিইউ এগিয়ে রয়েছে ৮০টি আসনে। এনডিএ এগিয়ে ২০১টি আসনে। অন্যদিকে মহাগটবন্ধনের প্রার্থীরা এগিয়ে মাত্র ৩৫টি আসনে। অন্যরা এগিয়ে আছে ৭টি আসনে।

বেলা যত বাড়ছে, ততই স্পষ্ট হচ্ছে বিহারের জনতার রায়। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিজেপি-জেডিইউয়ের সেলিব্রেশন। লাড্ডু বিতরণ, ঢোল বাজিয়ে নাচ চলছে। মোদির ছবি দেওয়া রথে চেপে সেলিব্রেশনে মাতোয়ারা বিজেপি কর্মী-সমর্থকরা।

৬ ও ১১ নভেম্বর দুই দফায় ৩৮ জেলায় ২৪৩ আসনে ভোটগ্রহণ হয়েছে। আজ ১৪ নভেম্বর, ফলপ্রকাশ। ৬ নভেম্বর প্রথম দফায় ১২১টি আসনে ভোট পড়েছিল ৬৫.০৮ শতাংশ। দ্বিতীয় দফায় ১১ নভেম্বর ১২২টি আসনে ভোটদানের হার ছিল ৬৮.৭৮ শতাংশ। দুই দফায় গড়ে ৬৭.১৩ শতাংশ হারে ভোট পড়েছে, যা ১৯৫১ সালের পর সর্বোচ্চ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *