Bihar Election : আজ বিহারে ভোট গণনা, নীতিশের প্রত্যাবর্তন, না পালাবদল? অপেক্ষায় দেশ

Bihar Election : আজ বিহারে ভোট গণনা, নীতিশের প্রত্যাবর্তন, না পালাবদল? অপেক্ষায় দেশ

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিহার নির্বাচনের (Bihar Election) ভোট গণনা শুরু হতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই ফলাফল আসতে শুরু করবে। পঞ্চম বারের জন্য মসনদে নীতিশ কুমারের প্রত্যাবর্তন ঘটবে নাকি পালাবদলে সায় দেবেন বিহারের ভোটাররা তা কয়েক ঘণ্টার মধ্যেই চূড়ান্ত হবে। ফলাফল প্রকাশের আগে একাধিক বুথ ফেরত সমীক্ষায় এনডিএ শিবিরকে বিরোধী মহাগঠবন্ধনের থেকে অনেকটা এগিয়ে রাখা হয়েছে। একটি মাত্র সমীক্ষায় দুই পক্ষের মধ্যে কড়া টক্করের ইঙ্গিত দেওয়া হয়েছে। যদিও ইন্ডিয়া শিবির হোক বা মহাগঠবন্ধন দুপক্ষই জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছে।

এবার বিহার বিধানসভা নির্বাচনে রেকর্ড ভোট পড়ার ঘটনা সবাইকে অবাক করে দিয়েছে। বিহার বিধানসভা নির্বাচনের ভোটের হার আগের বারের তুলনায় ৯.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা এই রাজ্যে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তবে ভোটের ফলাফল ঘোষণার আগেই বিরোধীরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হয়েছে। তেজস্বী যাদবের মতে, বিহারের মানুষ এবার এনডিএ সরকারকে ক্ষমতাচ্যুত করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। অভিযোগ করে বলেন, “অফিসারদের ওপর দিল্লি থেকে নির্দেশ আসছে। ভোটগণনায় দেরি করানোর আশঙ্কাও রয়েছে, তবে আমাদের কর্মীরা সতর্ক।” গতকাল রাতে তেজস্বী বাসভবনে বিরোধী জোটের নেতৃত্বের বৈঠক হয়। বৈঠকে ভোটগণনার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন জোটের নেতারা।তাঁর হুঁশিয়ারি, “যদি প্রশাসন আবার ২০২০ সালের মতো কোনও ভুল করে, সীমা লঙ্ঘন করে, সংবিধান-বহির্ভূত কিছু করে বা অন্য কারও নির্দেশে কাজ করে, তাহলে জনতা নিজেরাই ব্যবস্থা নেবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *