বহরমপুর: সামনে বিধানসভা নির্বাচন। তার আগেই অনুপ্রবেশ ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। তারই মধ্যে রবিবার রাতে পুলিশের জালে ধরা পড়ল ১ বাংলাদেশি অনুপ্রবেশকারী। তাকে জিজ্ঞাসাবাদ করে সোমবার হদিস মিলেছে দুই ভারতীয় এজেন্টের। মুর্শিদাবাদের লালবাগের অন্তর্গত বিলবোড়া কোপরা এলাকার ঘটনা। ধৃত ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম দুলাল শেখ। তার সঙ্গে ধৃত অপর দুই ভারতীয় এজেন্টের নাম ইসমাইল শেখ ও আকাশ শেখ।
ভারতে ঢুকতে চেয়ে দুলাল শেখ এই দুই এজেন্টের সঙ্গে ফোনে যোগাযোগ করে। তারাই তাকে এই দেশে ঢুকিয়ে দেয়। দুই এজেন্টের তত্ত্বাবধানে দিন কয়েক কাটিয়ে ভারতবর্ষের অন্য রাজ্যে যাওয়ার পরিকল্পনা ছিল ওই অনুপ্রবেশকারী ব্যক্তির। তবে তার আগেই ভেস্তে যায় এই পরিকল্পনা।
