Bengaluru | বেঙ্গালুরুতে গলফে ট্রফি জয় শিলিগুড়ির পারমিতার

Bengaluru | বেঙ্গালুরুতে গলফে ট্রফি জয় শিলিগুড়ির পারমিতার

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


শুভময় সান্যাল, শিলিগুড়ি: বেঙ্গালুরুর কর্ণাটক গলফ ক্লাবে মহিলাদের সর্বভারতীয় অ্যামেচার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন শিলিগুড়ির ৫৫ বছরের পারমিতা মুখোপাধ্যায়। সেখানে তিনি অবশ্য শিলিগুড়ি বা পশ্চিমবঙ্গের কোনও দলের নয়, প্রতিনিধিত্ব করেছিলেন বেঙ্গালুরুর প্রেস্টিজ অগাস্টা গলফ ক্লাবের হয়ে। অ্যামেচারদের প্রতিযোগিতা হলেও ট্রফি জয়ের রাস্তা সহজ ছিল না বলেই জানিয়েছেন পারমিতা। বলেছেন, ‘খুব কঠিন টুর্নামেন্ট ছিল। প্রতি রাউন্ডে ১৮টি করে হোল, সবমিলিয়ে তিনদিনে ৫৪টি হোলকে টার্গেট করতে হয়েছে। এজন্য প্রতিদিন পাঁচ ঘণ্টা করে হাঁটতে হয়েছে। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ১২০ জন প্রতিযোগী এসেছিলেন। তাঁদের মধ্যে নিকটতম প্রতিযোগীর সঙ্গে ২০ স্ট্রোকের ব্যবধান রেখে আমি চ্যাম্পিয়ন হয়েছি।’

একটা সময় টেবিল টেনিসে সাব-জুনিয়ারে জাতীয় র‌্যাংকিংয়ে পারমিতা দেশে এক নম্বর ছিলেন। ১৫ বছর আগে সৌদি আরবের রিয়াধে থাকার সময় তাঁর গলফে আসা। পেশাগত জীবনে তিনি শিক্ষিকা হলেও খেলাটির প্রতি ভালোবাসা থেকেই পারমিতা দেশে-বিদেশে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন। তাঁর কথায়, ‘আগামী শনিবার শ্রীলঙ্কায় একটি টুর্নামেন্ট খেলতে যাচ্ছি। সেখানে আমি বেঙ্গালুরুর প্রতিনিধিত্ব করব। এখন পর্যন্ত সাতটি অ্যামেচার গলফ টুর্নামেন্টে আমি চ্যাম্পিয়ন হয়েছি।’

মে মাসের শুরুতেই তিনি ফিরছেন শৈশবের শহর শিলিগুড়িতে। তার আগে দেশে অ্যামেচার মহিলাদের মধ্যে এক নম্বর গলফার পারমিতার লক্ষ্য ট্রফি জয়ের সংখ্যা আটে নিয়ে যাওয়া।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *