Beldanga | মৃত্যুর পর জাতীয় সড়কেই পড়ে রইল দেহ! নিয়ন্ত্রণহীন ডাম্পারের ধাক্কায় মৃত্যু শিক্ষকের

Beldanga | মৃত্যুর পর জাতীয় সড়কেই পড়ে রইল দেহ! নিয়ন্ত্রণহীন ডাম্পারের ধাক্কায় মৃত্যু শিক্ষকের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


বেলডাঙ্গা: বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে জাতীয় সড়কে নিয়ন্ত্রণহীন ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক শিক্ষকের। শনিবার বিকেলে ঘটনাটি ঘটে নেতাজি মোড় সংলগ্ন ১২ নং জাতীয় সড়ক এলাকায়। মৃত শিক্ষকের নাম নগেন সরকার। তাঁর বাড়ি মুর্শিদাবাদের বহরমপুর মহকুমার অন্তর্গত সারগাছি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বাইকে করে বাড়ি ফেরার পথে নেতাজি মোড় সংলগ্ন ১২ নং জাতীয় সড়কের উপর একটি নিয়ন্ত্রণহীন ডাম্পার ধাক্কা মেরে পিষে দেয় নগেন বাবুকে। ঘটনার পর দীর্ঘক্ষণ তিনি সেখানেই পড়ে থাকেন। পরবর্তীতে এক সিভিক ভলান্টিয়ার তাঁকে ওই অবস্থায় দেখতে পেয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সন্ধ্যায় দেহ সনাক্ত করার পর মৃতের এক আত্মীয় বলেন, “সকলে আমরা সন্ধ্যার সময় ওনার বাড়ি ফেরার আশায় বসেছিলাম। এইভাবে মৃতদেহ নিয়ে ফিরে আসতে হবে তা আমরা দুঃস্বপ্নেও কল্পনা করিনি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *