Bardhaman | বিজেপি কর্মীর বাড়ি থেকে উদ্ধার ১০টি তাজা বোমা, গ্রেপ্তার অভিযুক্ত

খেলাধুলা/SPORTS
Spread the love


বর্ধমান: এক বিজেপি কর্মীর বাড়ি থেকে একাধিক তাজা বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের (Bardhaman) কালনায়। কালনা থানার নান্দাই গ্রাম পঞ্চায়েতের পারদুপসা এলাকার এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বোমা মজুত রাখার অভিযোগে মাহবুব আলম সরকার ওরফে লালবাবু নামের ওই বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গোপন খবরের ভিত্তিতে ওই বিজেপি (BJP) কর্মীর বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে মোট ১০টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। রবিবার বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে অত্যন্ত সতর্কতার সঙ্গে বোমাগুলি নিষ্ক্রিয় করে।

কালনা (Kalna) থানার পক্ষ থেকে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতকে এ দিনই কালনা মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি ঠিক কী উদ্দেশ্যে নিজের বাড়িতে এতগুলি বোমা জমিয়ে রেখেছিল এবং তাকে কে বা কারা এই বোমাগুলি সরবরাহ করেছিল, তা এখনও স্পষ্ট নয়। এই সমস্ত প্রশ্নের উত্তর পেতেই তদন্তকারীরা ধৃতকে নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানান আদালতে। বিচারক ধৃতের ৩ দিনের পুলিশ হেপাজত মঞ্জুর করেছেন। ঘটনার নেপথ্যে বড় কোনো অপরাধমূলক ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারী কর্মকর্তারা।

The put up Bardhaman | বিজেপি কর্মীর বাড়ি থেকে উদ্ধার ১০টি তাজা বোমা, গ্রেপ্তার অভিযুক্ত appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *