Bardhaman | পুলিশি অভিযানে আটক ৮৩ কেজি গাঁজা! গ্রেপ্তার ২

Bardhaman | পুলিশি অভিযানে আটক ৮৩ কেজি গাঁজা! গ্রেপ্তার ২

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান: ফিল্মি কায়দায় পিছু ধাওয়া করে চারচাকা গাড়ির পথ আটকে প্রচুর পরিমান গাঁজা সহ ২ গাঁজা পাচারকারীকে পাকড়াও করল পুলিশ। শুক্রবার রাতে পূর্ব বর্ধমানের কালনার পারুলিয়া বাজার এলাকায় এসটিকেকে (STKK) রোডে ঘটনাটি ঘটেছে।

সফল এই অভিযানের পুরোভাগে ছিল জেলার পূর্বস্থলী ও নাদনঘাট থানার পুলিশ। অভিযানে ৮৩ কেজি গাঁজা সহ বাবলি মল্লিক নামে ১ মহিলা এবং রাজু দাস নামে ১ পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। এই ২ ধৃতের বিরুদ্ধে এনডিপিএস (NDPS) অ্যাক্টে মামলা রুজু করেছে পূর্বস্থলী থানার পুলিশ। শনিবার তাদের মাদক সংক্রান্ত মামলার বিচারের জন্য গঠিত বর্ধমান আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতদের ১০ দিনের পুলিশি হেপাজত চেয়ে আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার। বিচারক ধৃতদের ৫ দিনের পুলিশি হেপাজত মঞ্জুর করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *