Bardhaman | ছেলেকে বিমানবন্দরে ছাড়তে যাচ্ছিলেন বাবা-মা! দুর্ঘটনায় মৃত্যু ৩ জনেরই – Uttarbanga Sambad

Bardhaman | ছেলেকে বিমানবন্দরে ছাড়তে যাচ্ছিলেন বাবা-মা! দুর্ঘটনায় মৃত্যু ৩ জনেরই – Uttarbanga Sambad

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: বছর শুরুর দিনে ভয়াবহ পথ দুর্ঘটনার বলি একই পরিবারের তিন সদস্য। মৃতরা সম্পর্কে বাবা, মা ও ছেলে। বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের শক্তিগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম শেখ মহম্মদ মুরশেদ (৫৫), রেজিনা খাতুন (৫১) ও শেখ শাহনওয়াজ (২৭)। এছাড়াও দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন তাঁদের গাড়ির চালক। তাঁর নাম মুন্সি বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক ভাবে যেটা জানা গেছে তা হল, মৃতদের বাড়ি দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায়। ছেলে শাহনওয়াজ মুম্বইয়ের কোনও একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। এদিন দমদম বিমানবন্দর থেকে রাতের বিমান ধরে তাঁর মুম্বই যাওয়ার কথা ছিল। তাঁকে বিমানবন্দরে পৌঁছে দিতে গাড়ি নিয়ে যাচ্ছিলেন বাবা মহম্মদ মুরশেদ ও মা রেজিনা খাতুন।

পথে শক্তিগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে তাঁদের গাড়িটি সামনে থাকা একটি ট্যাঙ্কারের পিছনে সজোরে ধাক্কা মেরে বসে। এই দুর্ঘটনার অভিঘাতে চারচাকা গাড়িটি কার্যত দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় তিন জনের। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে জখম গাড়িচালকের। দুর্ঘটনার সময় চালক ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলো, নাকি গাড়িটিতে কোনও যান্ত্রিক ত্রটি ঘটোছিল তা পুলিশ তদন্ত করে দেখছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *