Bardhaman | গাড়ির সিটের তলা থেকে উদ্ধার লক্ষাধিক টাকা, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর নাম জড়াতেই তোলপাড় রাজনৈতিক মহল!

Bardhaman | গাড়ির সিটের তলা থেকে উদ্ধার লক্ষাধিক টাকা, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর নাম জড়াতেই তোলপাড় রাজনৈতিক মহল!

ভিডিও/VIDEO
Spread the love


প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান: বুধবার বিকালে বর্ধমানের রেনেসাঁ এলাকায় একটি সাদা রঙের চারচাকা গাড়ি থেকে নগদ ৬ লক্ষ ৪৯ হাজার টাকা উদ্ধার করল বর্ধমান থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ সৌরভ ঘোড়ুই এবং বাপন হাঁসদা নামে বাঁকুড়ার ওন্দার দুই বাসিন্দাকে গ্রেপ্তার করেছে।

পুলিশের বিস্ফোরক দাবি
বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় বোমা ফাটান। তিনি জানান, ধৃতদের জেরা করে জানা গেছে যে, তারা বিভিন্ন বালিঘাট থেকে টাকা সংগ্রহ করছিল। ধৃতদের দাবি, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর পিএ (PA) হৃদয় পাল তাদের এই টাকা সংগ্রহের নির্দেশ দিয়েছিলেন। ধৃতদের আরও জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশি হেপাজতের আবেদন জানানো হয়েছে।

সৌমিত্র খাঁর পালটা তোপ ও মানহানির হুঁশিয়ারি
এই অভিযোগ কানে আসতেই চরম ক্ষুব্ধ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করে পালটা দাবি করেন:
• হৃদয় পাল নামে তাঁর কোনও পিএ নেই।
• অতিরিক্ত পুলিশ সুপারকে তৃণমূল বিধায়কের ‘ঘনিষ্ঠ’ বলে কটাক্ষ করে তিনি বলেন, “ষড়যন্ত্র করে আমার গায়ে কালি দেওয়ার চেষ্টা চলছে।”
• সাংসদের প্রশ্ন, টাকা লেনদেন নিয়ে তাঁর সঙ্গে কারও কথা হয়েছে এমন কোনও প্রমাণ কি পুলিশের কাছে আছে?
• বিধানসভা ভোটের আগে তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টার বিরুদ্ধে তিনি কলকাতা হাইকোর্টে মানহানির মামলার হুঁশিয়ারিও দিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *