Bangladeshi nationals arrested | ভগবানগোলা রেল স্টেশনে ৯ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

Bangladeshi nationals arrested | ভগবানগোলা রেল স্টেশনে ৯ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা রেল স্টেশন চত্বর থেকে নয়জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। অনুপ্রবেশ রুখতে নিয়মিত নজরদারির অংশ হিসেবে এই অভিযান চালানো হয় বলে পুলিশের তরফে জানানো।

ভগবানগোলা থানায় কাছে খবর আসে, রেল স্টেশন এলাকায় সন্দেহজনকভাবে কয়েকজন ব্যক্তি ঘোরাফেরা করছেন। এই তথ্যের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সন্দেহভাজনদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ নিশ্চিত হয় যে, ধৃতরা বাংলাদেশের নাগরিক এবং তাঁদের কাছে এ দেশে থাকার বৈধ কোনও নথিপত্র ছিল না। এরপরই পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত ব্যক্তিরা দীর্ঘ সময় ধরে ভারতের বিভিন্ন প্রান্তে শ্রমিকের কাজ করছিলেন। তাঁদের বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল। ভগবানগোলা থানা জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তকারীরা বর্তমানে জানার চেষ্টা করছেন, ধৃতরা ঠিক কোন পথে ভারতে প্রবেশ করেছিলেন এবং গত কতদিন ধরে তাঁরা কোথায় ছিলেন। অনুপ্রবেশের নেপথ্যে কোনও মানবপাচার চক্রের হাত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া ভারতে তাঁদের আশ্রয় ও কর্মসংস্থানের জোগানদাতা কারা ছিলেন, সেই তথ্যও সংগ্রহের চেষ্টা চালাচ্ছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *