Bangladesh Election Consequence 2026 : বাংলাদেশ নির্বাচন: আড়াই দশক পর ফের ক্ষমতায় বিএনপি! তারেক রহমানের জোড়া জয়

Bangladesh Election Consequence 2026 : বাংলাদেশ নির্বাচন: আড়াই দশক পর ফের ক্ষমতায় বিএনপি! তারেক রহমানের জোড়া জয়

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে জাতীয় নির্বাচনে (Bangladesh Election Consequence 2026) বিপুল জয়ের পথে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (BNP)। গভীর রাত পর্যন্ত পাওয়া ফলাফলের নিরিখে, প্রায় ১৭১টি আসনে জয়ী বা এগিয়ে রয়েছে তারেক রহমানের দল। অন্যদিকে, জামাতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৪৪টি আসনে এগিয়ে বা জিতেছে। চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে এখনও কিছুটা সময় বাকি। তবে নির্বাচনের পাশাপাশি ড. মুহাম্মদ ইউনুস সরকারের প্রস্তাবিত প্রশাসনিক সংস্কারের বিলটিও গণভোটে বিপুল জনসমর্থন পেয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশের সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। একজন প্রার্থীর মৃত্যুতে একটি আসনে ভোট স্থগিত রাখা হয়েছে। এদিন বিকেল সাড়ে চারটেয় ভোটগ্রহণ শেষ হওয়ার পরই শুরু হয় গণনা। প্রাথমিক পর্যায়ে বিএনপি ও জামাতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিললেও, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যবধান বাড়িয়ে নেয় বিএনপি।

এবারের নির্বাচনে নজরকাড়া প্রার্থীদের মধ্যে ঢাকা-১৭ ও বগুড়া-৬—দুটি আসনেই জয়ী হয়েছেন বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)। জয়লাভ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। অন্যদিকে, জামাতের জোটসঙ্গী তথা এনসিপি প্রার্থী হিসেবে জিতেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত মুখ নাহিদ ইসলাম ও হাসনাত আব্দুল্লাহ।
তবে অঘটন ঘটেছে ছাত্র আন্দোলনের অন্যতম মুখ সারজিস আলমের ক্ষেত্রে; তিনি পরাজিত হয়েছেন। জামাতের প্রধান আমির শফিকুর রহমান এগিয়ে থাকলেও, দলের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এবং ছাত্র শিবিরের নেতা তথা আইনজীবী শিশির মনির পিছিয়ে রয়েছেন বলে খবর।
ফলাফলের ট্রেন্ড বলছে, ২০০১ সালের পর ফের একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে বিএনপি। উল্লেখ্য, নিষেধাজ্ঞার কারণে এই নির্বাচনে অংশ নিতে পারেনি বিএনপির প্রধান প্রতিপক্ষ আওয়ামি লিগ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *