Bangladesh Election 2026 | ‘শুভনন্দন তারেক ভাইকে’ বাংলাদেশের জয়ে শুভেচ্ছা বার্তার সঙ্গে ‘রমজান মোবারক’ জানালেন মমতা

Bangladesh Election 2026 | ‘শুভনন্দন তারেক ভাইকে’ বাংলাদেশের জয়ে শুভেচ্ছা বার্তার সঙ্গে ‘রমজান মোবারক’ জানালেন মমতা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (Bangladesh Election 2026) বিপুল ভোটে জয়ী বিএনপি (BNP)। প্রতিবেশী দেশের এই রাজনৈতিক পটপরিবর্তনের আবহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। শুক্রবার সমাজমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি দুই বাংলার সুসম্পর্ক আগামী দিনে আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

শুক্রবার সমাজমাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে জানাই আমার শুভনন্দন। আগাম রমজান মোবারক।’ এরপরই বিএনপি চেয়ারম্যানকে সরাসরি অভিনন্দন জানিয়ে তিনি লেখেন, ‘বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে (Tarique Rahman), তাঁর দলকে ও অন্যান্য দলকেও। সবাই ভাল থাকুন, সুখী থাকুন।’ রাজনৈতিক মহলের মতে, তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে মমতা আগামী দিনে নতুন সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি ইতিবাচক ক্ষেত্র তৈরি করলেন।

ঐতিহাসিক, ভৌগোলিক এবং আবেগের নিরিখে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ একে অপরের ওপর নির্ভরশীল। শেখ হাসিনা সরকারের সময়েও দুই বাংলার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। জুলাই আন্দোলনের পর হাসিনা সরকারের পতন এবং মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের মেয়াদেও প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ পশ্চিমবঙ্গের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বার্তায় স্পষ্ট করেছেন যে, রাজনৈতিক পালাবদল হলেও দুই বাংলার চিরাচরিত সুসম্পর্ক বজায় থাকবে।

বৃহস্পতিবার বাংলাদেশের ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৫১টি আসনের লক্ষ্যমাত্রা ২১২ আসনে জয়ী বিএনপি জোট।

বাংলাদেশের এই রাজনৈতিক পরিবর্তন পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ওপারের যেকোনো প্রভাব এপারের রাজনীতি ও অর্থনীতিতে অনুভূত হয়। মমতার এই আগাম অভিনন্দন সেই কূটনৈতিক ও ভ্রাতৃত্বের সম্পর্ককেই নতুন মাত্রা দিল।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *