Bangladesh Cricket | বিসিবিতে চরম অস্থিরতা! পরিচালক নাজমুলের পদত্যাগের আল্টিমেটাম ক্রিকেটারদের, কাল থেকেই ‘খেলা বন্ধের’ হুঁশিয়ারি

Bangladesh Cricket | বিসিবিতে চরম অস্থিরতা! পরিচালক নাজমুলের পদত্যাগের আল্টিমেটাম ক্রিকেটারদের, কাল থেকেই ‘খেলা বন্ধের’ হুঁশিয়ারি

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের (BCB Director Nazmul Islam) বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল বাংলাদেশের ক্রিকেট অঙ্গন (Bangladesh Cricket)। আগামীকালের মধ্যে তিনি পদত্যাগ না করলে বিপিএল-সহ সব ধরনের ক্রিকেট বয়কট করার আল্টিমেটাম দিয়েছে ক্রিকেটারদের সংগঠন ‘কোয়াব’ (COAB)। বুধবার রাতে এক জরুরি জুম সংবাদ সম্মেলনে এই চরম সিদ্ধান্ত জানান কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতের যাওয়া নিয়ে চলা টানাপোড়েনের মাঝে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের একটি মন্তব্য দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ক্রিকেটারদের ক্ষতিপূরণ প্রসঙ্গে তিনি বলেন, “ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি!” এছাড়া জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে ফেসবুকে ‘ভারতীয় দালাল’ বলে সম্বোধন করায় তাঁর ওপর ক্ষোভ আগে থেকেই ছিল। বুধবার বিকেলে তিনি আরও বলেন, “বোর্ডটাই যদি না থাকে, তাহলে ক্রিকেট মানে ক্রিকেটাররা থাকবে কি না!” কোয়াবের কঠোর অবস্থান ও আল্টিমেটাম মোহাম্মদ মিঠুন বলেন, “একজন পরিচালকের ভাষা আরও সাবধান হওয়া উচিত ছিল। উনি যা বলেছেন, তা পুরো ক্রিকেট সমাজকে আঘাত করেছে। আগামীকাল দুপুর ১টায় বিপিএলের প্রথম ম্যাচের আগে উনি পদত্যাগ না করলে সব ধরনের খেলা বন্ধ থাকবে।”

উল্লেখ্য, আগামীকাল বেলা একটায় বিপিএলের দিনের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের খেলার কথা রয়েছে। সন্ধ্যার ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হওয়ার কথা সিলেট টাইটানসের। ক্রিকেটারদের অনড় অবস্থানে এই ম্যাচগুলি হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।

পরিস্থিতি বেগতিক দেখে বিসিবি একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কোনও পরিচালকের ব্যক্তিগত মন্তব্য বোর্ডের আনুষ্ঠানিক অবস্থান নয়। এই ধরণের বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে বোর্ড দুঃখ প্রকাশ করেছে। তবে ক্রিকেটাররা এতে শান্ত হননি; তাঁদের দাবি একটাই—নাজমুল ইসলামের পদত্যাগ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *