Baghajatin fireplace | নবমীর ভোরে বিধ্বংসী আগুন বাঘাযতীনে, পুড়ে ছাই প্রায় ৪৫টি দোকান

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: উৎসবের আনন্দের মাঝেই দক্ষিণ কলকাতার (Kolkata fireplace) বুকে নেমে এল বিপর্যয়। দুর্গাপুজোর নবমীর ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল বাঘাযতীন বাজারের (Baghajatin fireplace) প্রায় ৪৫টি দোকান। মঙ্গলবার ভোর সাড়ে তিনটে থেকে চারটে নাগাদ এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে বাজারের ভিতরে থাকা একটি বাতাসা তৈরির কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুনের গ্রাসে চলে যায় আশপাশের বহু দোকান। পুজো এবং আসন্ন লক্ষ্মীপুজোকে সামনে রেখে ব্যবসায়ীরা দোকানে যে সমস্ত নতুন সামগ্রী তুলেছিলেন, তা মুহূর্তের মধ্যে ছাই হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে নেতাজিনগর থানার পুলিশ (Police) ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে একটি ইঞ্জিন কাজ শুরু করলেও আগুনের ভয়াবহতা দেখে দ্রুত ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়। শেষ পর্যন্ত দমকলের প্রায় ১৫টি ইঞ্জিনের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই অগ্নিকাণ্ডের জেরে রাজা এসসি মল্লিক রোডে তীব্র যানজট তৈরি হয়, যা সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে, যদিও সুনির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়।

পুজোর মধ্যে সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। অনেকের দোকানে লক্ষ্মীপুজোর জন্য রাখা প্রতিমা থেকে শুরু করে পুজোর নানা সামগ্রী সম্পূর্ণ পুড়ে গিয়েছে। উৎসবের মরশুমে অতিরিক্ত লাভের আশায় ঋণ করে যে অর্থ তাঁরা বিনিয়োগ করেছিলেন, তা নিমেষে শেষ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন তাঁরা। ঘটনাস্থলে পরিদর্শনে যান যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। এই মর্মান্তিক পরিস্থিতিতে ফের ঘুরে দাঁড়ানোর জন্য রাজ্য সরকারের কাছে বিশেষ আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন অসহায় ব্যবসায়ীরা।

The submit Baghajatin fire | নবমীর ভোরে বিধ্বংসী আগুন বাঘাযতীনে, পুড়ে ছাই প্রায় ৪৫টি দোকান appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *