Attempt these tips to fast fixes of overcooked pasta

Attempt these tips to fast fixes of overcooked pasta

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


আট থেকে আশি সকলের জলখাবারে পছন্দের তালিকায় একেবারে প্রথমেই থাকে পাস্তা। তা করতে গেলে সেদ্ধ করতে হবে। আর তার উপরেই নির্ভর হবে পাস্তা রান্না কেমন হবে। বেশি গলে গেলেই গণ্ডগোল। স্বাদ তো দূর। অতিরিক্ত সেদ্ধ করা পাস্তা ফেলে দেওয়া ছাড়া আর যেন কোনও উপায়ই থাকে না। তবে জানেন কি কয়েকটি সহজ কৌশলে ওই পাস্তাকেই দেওয়া যেতে পারে নয়া রূপ।

আরও পড়ুন:

প্রথমেই জেনে নেওয়া যাক বেশি সেদ্ধ হওয়া পাস্তাকে কীভাবে বাঁচাবেন?

  • পাস্তা অতিরিক্ত সেদ্ধ হয়ে গেলে প্রথমেই একটি ঝাঁঝরি পাত্রে ঢেলে নিন।
  • গরম জল পুরোপুরি ঝরে যাওয়ার পর তা কলের তলায় নিয়ে যান। কল চালিয়ে ভালো করে পাস্তা ধুয়ে ফেলুন।
  • একটি কড়াইতে অল্প তেল দিয়ে গ্যাসে বসান। অল্প তেল কিংবা মাখন গরম করুন। তাতে অতিরিক্ত সেদ্ধ হওয়া পাস্তা দিন। তাতে করে কয়েক মিনিট নাড়াচাড়া করে নিন। তাতে পাস্তার অতিরিক্ত নরম ভাব দূর হবে।
  • চাইলে অল্প শস, সবজি, চিজ দিয়ে বেকড কোনও মেনু তৈরি করে নিন। তাতে পাস্তার স্বাদও এক লহমায় বেড়ে যাবে বেশ খানিকটা।

PastaPasta

এবার দেখে নেওয়া যাক অতিরিক্ত পাস্তা দিয়ে কী কী খাবার তৈরি করতে পারেন:
পাস্তা স্যালাড
টমেটো, শশা, পিঁয়াজ কুঁচির সঙ্গে পাস্তা ভালো করে মিশিয়ে নিন। এবার তাতে স্বাদমতো নুন, গোলমরিচ গুঁড়ো মিশিয়ে খান। পাস্তার স্বাদ বদলে যাবে।

Pasta SaladPasta Salad

স্টায়ার ফ্রায়েড নুডল স্টাইল পাস্তা
নানা ধরনের সবজি, শশা, পিঁয়াজ কুঁচি দিয়ে ভালো করে হালকা থেকে মাঝারি আঁচে ভেজে নিতে পারেন পাস্তা। চাউমিনের মতো চাইলে স্বাদ বাড়াতে কোনও শস মেশাতে পারেন। হাত চেটেপুটে খাবেন পরিবারের লোকজনেরা।

PastaPasta

পাস্তা স্যুপ
চিকেন কিংবা নানা সবজির স্যুপে পাস্তা মিশিয়ে নিতে পারেন। ওই স্যুপে থাকা পাস্তা মুখে দিয়ে টেরও পাবেন না তা অতিরিক্ত সেদ্ধ হয়ে গিয়েছে।

চিজি স্কিলেট পাস্তা মিলস
একটি ফ্রাইং প্যানে বেশি করে মাখন দিন। এবার তার মধ্যে অতিরিক্ত সেদ্ধ হওয়া পাস্তা দিয়ে দিন। হোয়াইট শস দিয়ে ভালো করে ভেজে ফেলুন। একেবারে শেষে চিজে স্লাইস দিয়ে দিন। ব্যস তৈরি চিজি স্কিলেট পাস্তা মিলস।

PastaPasta

অতিরিক্ত সেদ্ধ পাস্তা দিয়ে কী ভুলেও করবেন না:

আরও পড়ুন:

  • দ্বিতীয়বার আর সেদ্ধ করবেন না।
  • রান্না করার সময় ভুলেও তাতে জল দেবেন না।
  • ভুল করে শুধুমাত্র ভেজে কাউকে পরিবেশন করবেন না।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *