Attacker of Saif Ali Khan claims plan of kidnapping Jeh and demand big ransom

Attacker of Saif Ali Khan claims plan of kidnapping Jeh and demand big ransom

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময় যত গড়াচ্ছে, বলিউডের নবাব সইফ আলি খানের উপর হামলাকারী ততই যেন খোলস ছাড়ছে! পুলিশি জেরায় একেকটা বিস্ফোরক স্বীকারোক্তি করছে সে। কখনও নিজের পরিচয় নিয়ে ধোঁয়াশা জারি, কখনও কুকীর্তির মোটিভ নিয়ে বিভ্রান্তিকর কথাবার্তা – সবমিলিয়ে মুম্বই পুলিশের কাছে এখনও রহস্যময় হামলাকারী শরিফুল ইসলাম শাহজাদ। যে গত ১৫ তারিখ গভীর রাতে মুম্বইয়ের বান্দ্রায় সইফ আলি খানের বাড়িতে ঢুকে ছুরির আঘাতে অভিনেতাকে জখম করে। এবার তার বক্তব্য, সইফের ছোট ছেলে জেহ-কে অপহরণ করে মুক্তিপণ হিসেবে কোটি টাকা হাতানোর ছক ছিল তার! অন্তত জেরায় সে এমনই জানিয়েছে বলে দাবি পুলিশের। মঙ্গলবারই সম্ভব হাসপাতাল থেকে ছাড়া পাবেন ৫৪ বছরের অভিনেতা। আর এদিনই ঘটনার পুনর্নির্মাণের জন্য সইফের বান্দ্রার বাড়িতে শরিফুলকে নিয়ে গিয়েছেন তদন্তকারীরা।

শর্মিলাপুত্রের উপর অতর্কিত হামলার ঘটনায় এখনও পর্যন্ত যা তথ্য মিলেছে, তাতে স্পষ্ট গত ১৫ জানুয়ারি মাঝরাতে বান্দ্রায় সদগুরু শরণ বিল্ডিংয়ে আততায়ী ঢুকে পড়েছিল এমন এক পথে, যা আগে থেকে না জানা থাকলে অসম্ভব ছিল। গৃহ পরিচারিকার কথা অনুযায়ী, সইফপুত্র জেহ-র ঘরের পাশের শৌচালয় দিয়ে বাড়িতে ঢোকে হামলাকারী শরিফুল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *