Asia cup 2025 | বুধে শক্তিশালী ভারতের মুখোমুখি বাংলাদেশ, সূর্যদের হারাতে ব্লু-প্রিন্ট তৈরি, হুংকার কোচ সিমন্সের    

Asia cup 2025 | বুধে শক্তিশালী ভারতের মুখোমুখি বাংলাদেশ, সূর্যদের হারাতে ব্লু-প্রিন্ট তৈরি, হুংকার কোচ সিমন্সের    

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এশিয়া কাপের সুপার ফোরে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। সুপার ফোরের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে লিটন দাসদের। সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে ভারতকে হারানোর ব্যাপারে আশাবাদী বাংলাদেশের কোচ ফিল সিমন্স।

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের হেড কোচ সিমন্স বলেন, ‘বর্তমানে ভারত বিশ্বের একনম্বর দল হলেও সব দলেরই তাদের হারানোর ক্ষমতা রাখে। ভারত আগে কী করেছে, সেটা কাজে আসে না। খেলাটা হয় একটা নির্দিষ্ট দিনে। ম্যাচের দিনে ২০ ওভারের লড়াইটাই আসল। আমরা আমাদের সেরাটা খেলব, ভারতের ভুলের অপেক্ষায় থাকব।’ এদিন তিনি আরও বলেন, ভারতকে হারানোর জন্য দলের ব্লুপ্রিন্ট তৈরি। আমাদের প্রতিটি সুযোগকে কাজে লাগাতে হবে।

এশিয়া কাপে বাংলাদেশের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ হচ্ছে সূচি। ১১, ১৩, ১৬, ২০, ২৪ ও ২৫। এই হচ্ছে গ্রুপস্তর ও সুপার ফোরে বাংলাদেশের ম্যাচের দিন। সেই অর্থে বিশ্রাম পায়নি বাংলাদেশের ক্রিকেটাররা। ২৪ তারিখ ভারতের বিরুদ্ধে খেলার পর তারা ২৫ তারিখ খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। ফিল সিমন্স জানান, টানা খেলা ভালো নয়, খেলোয়াড়দের উপর শারীরিক ও মানসিকভাবে যথেষ্ট প্রভাব পড়ে। তবে যেকোনও পরিস্থিতির জন্য তাঁরা তৈরি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *