Asansol | রাজ্য পুলিশ নিয়োগ পরীক্ষার আবহে ঝাড়খণ্ডে অভিযান, ধৃত ২২

Asansol | রাজ্য পুলিশ নিয়োগ পরীক্ষার আবহে ঝাড়খণ্ডে অভিযান, ধৃত ২২

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


রাজা বন্দোপাধ্যায়,আসানসোল: পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ১১,৭৪৯ পদে নিয়োগ পরীক্ষার আগে, ঝাড়খণ্ডের একটি জায়গায় অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে ১৪ জন পরীক্ষার্থী বলে জানা গেছে। ধৃতদের কাছ থেকে পুলিশ নিয়োগ পরীক্ষার সঙ্গে সম্পর্কিত অসংখ্য নথি এবং কাগজপত্র উদ্ধার করা হয়েছে। অভিযুক্তরা চার দিন ধরে আত্মগোপন করেছিল বলেও জানা গেছে।

উল্লেখ্য, রবিবার পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে ১১,৭৪৯ টি পদের জন্য একটি লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি আসানসোলের একাধিক পরীক্ষা কেন্দ্রেও কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। পরীক্ষার্থীদের চেকিং করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেই আবহেই ঘটে এই ২২ জনকে গ্রেপ্তারির ঘটনা। ঘটনা প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক জানান, ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *