Arijit Singh | আমিরের পর এবার টলিউড তারকাদের আগমন জিয়াগঞ্জে! প্লেব্যাকে কি ফিরছেন অরিজিৎ?

Arijit Singh | আমিরের পর এবার টলিউড তারকাদের আগমন জিয়াগঞ্জে! প্লেব্যাকে কি ফিরছেন অরিজিৎ?

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফেব্রুয়ারি মাসের শুরুতেই মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জে (Jiaganj)। সেই রেশ কাটতে না কাটতেই ফের অরিজিৎ সিংয়ের (Arijit Singh) বাড়ির সামনে টলিউড তারকাদের আনাগোনা। এবার অরিজিতের এলাকায় হাজির হলেন টলিপাড়ার এক প্রথম সারির অভিনেতা এবং প্রখ্যাত এক সুরকার-পরিচালক। শুক্রবার রাতে তাঁদের এই ঝটিকা সফর ঘিরেই এখন তুঙ্গে জল্পনা।

গত জানুয়ারি মাসেই আর প্লেব্যাক করবেন না বলে ঘোষণা করে কোটি কোটি ভক্তের মন ভেঙেছিলেন অরিজিৎ। যদিও তিনি জানিয়েছিলেন, হাতে থাকা পুরোনো কাজগুলো শেষ করবেন, কিন্তু নতুন কোনও গান আপাতত নেবেন না। তবে কি টলিউডের এই দুই বিশেষ মানুষের অনুরোধে নিজের সিদ্ধান্ত বদলাতে চলেছেন গায়ক?

সিনেদুনিয়ার অন্দরের খবর, শুক্রবার রাতে জিয়াগঞ্জে পৌঁছেছেন অভিনেতা যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta) এবং সুরকার-পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indraadip Dasgupta)। ইন্দ্রদীপের সুরেই অরিজিৎ বাংলা প্লেব্যাকে তাঁর কেরিয়ারের অন্যতম সেরা কিছু গান উপহার দিয়েছেন। অন্যদিকে, অভিনেতা হিসেবে যিশু সেনগুপ্ত এখন জাতীয় স্তরে পরিচিত। এই দুই ব্যক্তিত্বের অরিজিতের দুয়ারে কড়া নাড়া নেহাত ‘সৌজন্য সাক্ষাৎ’ হতে পারে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ধারণা করা হচ্ছে, যিশু এবং ইন্দ্রদীপের নতুন কোনও প্রজেক্টের জন্যই কি ফের প্লেব্যাকে ফেরার অনুরোধ নিয়ে এই সফর?

ফেব্রুয়ারির শুরুতে আমির খান জিয়াগঞ্জে এসে চারদিন কাটিয়েছিলেন। পরে জানা যায়, আমিরের প্রযোজনা সংস্থার আগামী ছবি ‘এক দিন’-এর গানের রেকর্ডিংয়ের জন্যই তাঁর এই সফর। এই ছবিতে অভিনয় করছেন আমির-পুত্র জুনেইদ খান। অরিজিৎ নিজের স্টুডিওতেই গান রেকর্ডিং পছন্দ করেন বলে আমির স্বয়ং পাড়ি দিয়েছিলেন মুর্শিদাবাদে।

আমিরের সফরের কারণ স্পষ্ট হলেও যিশু-ইন্দ্রদীপের এই সফর ঘিরে ধোঁয়াশা কাটেনি। তবে অনুরাগীদের আশা, বড় পর্দায় নতুন কোনও চমক দিতেই এই তিন মূর্তির মিলন ঘটেছে গায়কের ডেরায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *