Arijit Singh | অরিজিতের অবসর ঘোষণার মাঝেই জিয়াগঞ্জে আমির খান

Arijit Singh | অরিজিতের অবসর ঘোষণার মাঝেই জিয়াগঞ্জে আমির খান

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্লেব্যাক সিঙ্গিং থেকে অরিজিৎ সিংয়ের (Arijit Singh) আকস্মিক অবসর ঘোষণার খবরে যখন উত্তাল গোটা দুনিয়া, ঠিক তখনই মুর্শিদাবাদের জিয়াগঞ্জে গায়ক-এর বাড়িতে হাজির হলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান (Aamir Khan)! সূত্রের খবর, সোমবার অত্যন্ত গোপনীয়তার সঙ্গে কলকাতায় পা রেখে সোজা জিয়াগঞ্জে পৌঁছান আমির খান। তবে গায়কের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছে কিনা সে বিষয়ে আমির খানের টিমের তরফে একটি শব্দও উচ্চারণ করেনি।

সম্প্রতি অরিজিৎ সিং সোশ্যাল মিডিয়ায় নিজের অবসরের (Arijit Singh Retirement) কথা জানালে শুরু হয় জল্পনা। কেউ লবি রাজনীতি, আবার কেউ অরিজিতের সক্রিয় রাজনীতিতে আসার সম্ভাবনা নিয়ে চর্চা শুরু করেন। তবে অরিজিৎ এই বিষয়ে এখনও নীরব।

আমির ও অরিজিতের সম্পর্ক ‘লাল সিং চাড্ডা’ ছবির সময় থেকেই অত্যন্ত গভীর। ‘তেরে হাওয়ালে’ বা ‘গিলহরিয়াঁ’-র মতো কালজয়ী গানের নেপথ্যে এই জুটির রসায়ন অনস্বীকার্য। সূত্রের খবর, আমিরের পরবর্তী প্রজেক্টের একটি বিশেষ গান নিয়ে কথা বলতেই এই ঝটিকা সফর। অনুরাগীদের একাংশের ধারণা, প্রিয় গায়ককে অবসর ভেঙে ফিরে আসার অনুরোধ জানাতেই হয়তো জিয়াগঞ্জে ছুটে গিয়েছেন বলিউডের মেগাস্টার। যদিও এই সফর নিয়ে দুই তারকাই মুখে কুলুপ এঁটেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *