Argentina Vs Spain | ৭০ মিনিট শটহীন মেসিরা, সব তাস খেলেও ব্যাকফুটে স্কালোনি

Argentina Vs Spain | ৭০ মিনিট শটহীন মেসিরা, সব তাস খেলেও ব্যাকফুটে স্কালোনি

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মাঠ জুড়ে শুধুই স্প্যানিশ আর্মাডার দাপট। যে দলে লিওনেল মেসির মতো বিশ্বসেরা ফুটবলার রয়েছেন, সেই আর্জেন্টিনা ম্যাচের প্রায় ৭০ মিনিট পর্যন্ত স্পেনের গোলমুখে একটি শটও নিতে পারেনি! এই একটি পরিসংখ্যানই প্রমাণ করে দিচ্ছে, ফাইনালে কতটা একচেটিয়া আধিপত্য বিস্তার করে খেলছে ‘লা রোহা’রা।

ম্যাচের শুরু থেকেই স্পেনের ক্রমাগত আক্রমণে দিশেহারা হয়ে পড়েছে আলবিসেলেস্তেদের রক্ষণভাগ। কোনোভাবেই তারা খেলায় ফিরতে পারছে না। পরিস্থিতি বেগতিক দেখে বাধ্য হয়েই পুরো রক্ষণভাগে বড়সড় অস্ত্রোপচার করেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। মাঠ থেকে ক্রিস্টিয়ান রোমেরো এবং রদ্রিগো ডি পলকে তুলে নিয়ে তিনি মাঠে নামান ফাকুন্দো মেদিনা ও জিওভানি সিমিয়োনেকে। তবে ডাগআউট থেকে একের পর এক চাল চাললেও, স্কালোনির কোনো পরিকল্পনাই আজ কাজে দিচ্ছে না।

এদিকে আক্রমণের ধার বজায় রেখে কর্নার থেকে আবারও গোলের সুবর্ণ সুযোগ তৈরি করেছিল স্পেন। কিন্তু এবারও ফিনিশিংয়ের অভাবে লিড নেওয়া হয়নি তাদের। ফেরান তোরেসের একটি নিশ্চিত গোলমুখী শট দারুণ দক্ষতায় আটকে দিয়ে আবারও আর্জেন্টিনাকে ম্যাচে টিকিয়ে রাখেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

এদিকে বেঞ্চে থাকা মিকেল মেরিনো পরে নেমে দু’টি ম্যাচে শেষ মুহূর্তে গোল করে স্পেনকে জিতিয়েছেন। এবার তাঁকে মাঠে নামিয়ে দিলেন স্পেনের কোচ। তাঁর সঙ্গে নামলেন নিকো উইলিয়ামসও। আর্জেন্টিনার ওপর আক্রমণের ঝাঁঝ আরও বাড়াতেই এমন পরিকল্পনা করেছেন ফুয়েন্ত।

টানটান উত্তেজনার এই হাইভোল্টেজ ম্যাচে দ্বিতীয় হাইড্রেশন ব্রেক পর্যন্তও খেলার ফলাফল এখনো গোলশূন্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *