Amit Shah-Dilip Ghosh Assembly | কলকাতায় শা’র দরবারে ‘ব্রাত্য’ দিলীপের ‘রাজকীয়’ প্রত্যাবর্তন, বরফ গলার ইঙ্গিত!

Amit Shah-Dilip Ghosh Assembly | কলকাতায় শা’র দরবারে ‘ব্রাত্য’ দিলীপের ‘রাজকীয়’ প্রত্যাবর্তন, বরফ গলার ইঙ্গিত!

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বঙ্গ বিজেপির অন্দরে দীর্ঘদিন ধরে চলা ‘আদি-নব্য’ দ্বন্দ্ব মোটাতে এবার খোদ আসরে নামলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। বুধবার কলকাতার একটি বেসরকারি হোটেলে দলের সাংসদ ও বিধায়কদের নিয়ে আয়োজিত হাই-ভোল্টেজ বৈঠকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হলো দলে ‘কোণঠাসা’ হয়ে থাকা প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে (Amit Shah-Dilip Ghosh Assembly)। রাজনৈতিক মহলের মতে, ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে দলের পুরোনো ‘ফায়ারব্র্যান্ড’ নেতাকে ফের মূল স্রোতে ফিরিয়ে আনাই এখন শা’র প্রধান লক্ষ্য।

এদিন কলকাতার একটি হোটেলে দলের সাংসদ, বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছেন শা। সেখানেই ডাক পেয়েছেন দিলীপও। ইতিমধ্যে বৈঠকে হাজির হয়েছেন প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি। তবে এবার কি ঘুচবে দূরত্ব? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

গত কয়েক মাস ধরে বঙ্গ বিজেপির (BJP) একাধিক কর্মসূচিতে ‘ব্রাত্য’ থাকতে দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা অমিত শা’র আগের সফরগুলোতেও দিলীপের অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে এবার পরিস্থিতি বদলেছে। সূত্রের খবর, মঙ্গলবার রাতে কেন্দ্রীয় নেতা সুনীল বনশল নিজে ফোন করে দিলীপ ঘোষকে শা’র বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। সেই ডাকে সাড়া দিয়ে এদিন সকালেই নির্ধারিত সময়ে বৈঠকে হাজির হন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ।

বঙ্গ বিজেপির ইতিহাসে সফলতম সভাপতি হিসেবেই গণ্য করা হয় দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। দিলীপ ‘কোণঠাসা’ হওয়ার পর থেকেই বাংলায় বিজেপির একের পর এক নির্বাচনে ভরাডুবি হয়েছে। সম্প্রতি তমলুকের বিজেপি সাংসদও প্রকাশ্যেই স্বীকার করেছিলেন যে, ‘দিলীপ ঘোষের সেই নিজস্ব স্টাইল এবং লড়াইয়ের আগুন ছাড়া বাংলায় প্রচার অসম্পূর্ণ।’ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অমিত শা ভালোভাবেই জানেন যে বাংলায় তৃণমূলের বিরুদ্ধে লড়তে গেলে দিলীপ ঘোষের মতো মাঠের রাজনীতিককে ঘরে বসিয়ে রাখলে চলবে না। তাই ছাব্বিশের নির্বাচনের আগে দলের অন্দরের ফাটল মেরামত করতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। এদিনের বৈঠকে শা কি দিলীপকে কোনো বড় সাংগঠনিক দায়িত্বের ইঙ্গিত দিলেন? সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় বঙ্গ রাজনীতি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *