Alipurduar | বিদ্যুত সংযোগ ঠিক করতে গিয়ে মৃত্যু বিদ্যুৎকর্মীর, ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

Alipurduar | বিদ্যুত সংযোগ ঠিক করতে গিয়ে মৃত্যু বিদ্যুৎকর্মীর, ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


ফালাকাটা: গত রবিবার এক বিদ্যুৎকর্মীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় আলিপুরদুয়ার (Alipurduar) ১ ব্লকের মেজবিলে। মৃত ব্যক্তির নাম অমল রায়। এদিন দুপুরে ফ্লেক্স হাতে মিছিল করে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার মেজবিল অফিসের সামনে আসেন এলাকার কয়েকশো মানুষ। শুরু হয় অবস্থান বিক্ষোভ কর্মসূচি। স্টেশন ম্যানেজার আলিপুরদুয়ার(Alipurduar) ডুয়ার্সকন্যায় ব্যস্ত থাকায় উত্তেজিত জনতা বিদ্যুৎ বন্টন সংস্থার অফিসের গেট বন্ধ করে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সোনাপুর ফাঁড়ির পুলিশ। স্থানীয়দের দাবি, গত রবিবার প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দিনভর বিদ্যুৎ ছিল না। মেজবিলের বাসিন্দা অমল রায় দীর্ঘদিন ধরেই ঠিকাদারের অধীনে বিদ্যুতকর্মী হিসেবে কাজ করেন। সেদিন রাতে বিদ্যুতবাহী ছেঁড়া তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হন তিনি। তার সঙ্গে ছিলেন ভবেন্দ্র বর্মন নামে আরও একজন কর্মী। দু’জনকেই স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক অমল রায়কে মৃত বলে ঘোষণা করেন। ভবেন্দ্র এখনও চিকিৎসাধীন। স্থানীয় ও মৃতের পরিবারের দাবি, বিদ্যুৎ দপ্তরের চরম গাফিলতির কারণেই সেই রাতে দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, মৃতের পরিবারকে মোটা অংকের ক্ষতিপূরণ দিতে হবে নয়তো এই আন্দোলন আরও বৃহত্তর হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *