আলিপুরদুয়ার : এসএফআই ও এবিভিপির(SFI vs ABVP) সমর্থকদের মধ্যে হামলা পালটা হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে(Alipurduar College)। এসএফআই সদস্যদের অভিযোগ, তাঁদের জনা পাঁচেক সদস্য যখন বিশ্ববিদ্যালয়ে লিফলেট বিলি করছিলেন ঠিক সেই সময় টোটো করে এবিভিপির কিছু বহিরাগত সমর্থক এসে তাদের উপর হামলা চালায়। অনেকেরই জামা ছিড়ে দেওয়া হয়। এসএফআই কর্মী অনুস্মিতা সেনের দাবি, বিজেপির এক নেতা ইন্দ্রজিৎ রক্ষিতও(Indrajit Rakshit BJP) হামলাকারীদের মধ্যে ছিলেন। অন্যদিকে এসএফআইয়ের বিরুদ্ধে তাদের কর্মীদের পালটা মারধর করার অভিযোগ তুলেছে এবিভিপিও। এই ঘটনা নিয়ে সাময়িক উত্তেজনা ছড়ায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুই তরফের কর্মীসমর্থকরাই আহত হয়েছেন বলে দাবি করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়েছেন।
The publish Alipurduar | এসএফআই-এবিভিপি হাতাহাতি আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে appeared first on Uttarbanga Sambad.
