উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তাঁর সম্পত্তির উত্তরাধিকার নিয়ে যখন চর্চা তুঙ্গে, ঠিক তখনই করিশ্মা কাপুরের বিপুল সম্পত্তির পরিমাণ নিয়ে মুখ খুললেন বলিউডের (Bollywood Information) ‘খিলাড়ি’ অক্ষয় কুমার (Akshay Kumar-Karisma Kapoor)। তবে কোনো সিরিয়াস বিবাদ নয়, খাস মুম্বইয়ের বুকে দুই তারকার একে অপরের সম্পত্তি নিয়ে ‘মজাদার’ তথ্য ফাঁস এখন টিনসেল টাউনের হট টপিক।
অক্ষয়ের বিস্ফোরক রসিকতা: সম্প্রতি এক অনুষ্ঠানে করিশ্মার উপস্থিতিতেই অক্ষয় কুমার দাবি করেন, মুম্বইয়ের বান্দ্রা এলাকার প্রায় প্রতিটি বহুতলেই একটি করে ফ্ল্যাট (Bollywood Movie star Property) রয়েছে কাপুর বোনেদের। অক্ষয় হাসিঠাট্টার ছলে বলেন, “বান্দ্রার প্রতিটি বিল্ডিংয়ের সামনে বোর্ডে লেখা থাকে ‘কে কাপুর’ (Okay Kapoor)। ওরা এত ফ্ল্যাট কিনছে কেন আমি জানি না! এখন তো শুনছি ওরা সান্তাক্রুজ আর খারেও জমি খুঁজছে।” এখানেই থামেননি অক্ষয়, তিনি আরও যোগ করেন, করিশ্মা নাকি এতই ধনী যে একেক দিন একেক ফ্ল্যাটে গিয়ে থাকেন!
করিশ্মার পালটা বাণ: অক্ষয়ের এই মন্তব্যের পর চুপ থাকেননি করিশ্মাও। তিনি হাসতে হাসতে পালটা তোপ দাগেন অক্ষয়ের দিকে। লোলোর দাবি, “অক্ষয় যা ইচ্ছা বলে যাচ্ছে! আপনারা জানেন কি পুরো জুহু এলাকাটাই অক্ষয়ের মালিকানাধীন?” আসলে মুম্বইয়ের জুহু এলাকায় অক্ষয়ের বিশাল বাংলো ও সম্পত্তির কথা ইন্ডাস্ট্রিতে সবারই জানা।
করিনা বনাম অক্ষয়: এর আগে করিনা কাপুরকেও একই কথা বলেছিলেন অক্ষয়। তিনি বলেছিলেন, “দুই বোন এত বছর ধরে কাজ করছে যে বান্দ্রার সব ফ্ল্যাট থেকে ওরা ভাড়া পায়।” তখন বেবোও উত্তর দিয়েছিলেন, “মুখে যা আসে তাই বলে!” যদিও ভক্তরা জানেন, অক্ষয়-করিশ্মা বা করিনার এই “ঝগড়া” আদতে দীর্ঘদিনের বন্ধুত্বেরই প্রকাশ। মজার ছলে একে অপরকে ‘রিয়েল এস্টেট টাইকুন’ প্রমাণ করার এই লড়াই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
