Advantageous, jail proposed for enjoying loud music in practice journey

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


ট্রেনে চড়ে কোথাও যাচ্ছেন। আপনার থেকে কিছুটা দূরত্বে কেউ বসে জোর জোর গান শুনছেন কিংবা ভিডিও দেখছেন। কিংবা রাতে চেঁচিয়ে ফোনে কথা বলছেন। এমন ‘দুর্বিষহ’ অভিজ্ঞতার সাক্ষী বেশিরভাগ বহু ট্রেন যাত্রীই। যাঁরা ট্রেনে চলার পথে গান শোনা কিংবা ভিডিও দেখতে হেডফোন ব্যবহার করেন না, তাঁদের সাবধান হওয়া প্রয়োজন। নইলে পকেট থেকে খসতে পারে মোটা অঙ্কের জরিমানা। কারণ ট্রেনে শব্দদূষণে হ্রাস টানতে এবার কড়া পদক্ষেপ নিল সাদার্ন, সেন্ট্রাল ও ওয়েস্টার্ন রেলওয়ে। স্পষ্ট রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, মোবাইলের স্পিকারে জোরে গান-ভিডিও চালালে বা ট্রেনযাত্রার সময় উচ্চস্বরে কথা বলে সহযাত্রীর বিরক্তির কারণ হলে এবার থেকে এক হাজার থেকে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। শুধু তাই নয়, হতে পারে ৬ মাসের জেলও।

জানা গিয়েছে, সাদার্ন রেলের অধীনে থাকা চেন্নাই, পালাক্কাড, তিরুঅনন্তপুরম, তিরুচিরাপল্লী, মাদুরাই-সহ বেশ কয়েকটি স্টেশনে ইতিমধ্যে এই নিয়ম কার্যকর করা হয়েছে।

আরও পড়ুন:

ইতিমধ্যে রেলের তরফে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেখানে এই বিষয়ে যাত্রীদের সচেতনতা বৃদ্ধির কথা বলা হয়েছে। বিশেষ করে বিভিন্ন ডিভিশনের স্টেশন, ট্রেনগুলিতে আঞ্চলিক ভাষায় মাইকিং প্রচারে জোর দেওয়ার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, জোরে স্পিকারে গান কিংবা ভিডিও চালালে কিংবা জোরে কথা বললে অন্যান্য যাত্রীদের যে সমস্যা হয়, তা রেলকর্মীদের যাত্রীদের গিয়ে বোঝাতে হবে বলেও নির্দেশ। এরপরেও নিয়ম ভাঙলে রেলওয়ে অ্যাক্টের ১৪৫ নম্বর ধারা অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া হবে তাও জানানোর কথা বলা হয়েছে। ফলে ট্রেনে সফরকালে যাত্রীদের ইয়ারফোন ব্যবহারের পরামর্শ রেলের।

বলে রাখা প্রয়োজন, এর আগে চেন্নাই মেট্রো রেল লিমিটেড এই বিষয়ে কড়া পদক্ষেপ নেয়। যাত্রীদের সতর্ক করে মেট্রোয় চলার পথে হেডফোন ব্যবহারের কথা বলা হয়। এবার এই বিষয়ে ময়দানে নামল রেলও। জানা গিয়েছে, সাদার্ন রেলের অধীনে থাকা চেন্নাই, পালাক্কাড, তিরুঅনন্তপুরম, তিরুচিরাপল্লী, মাদুরাই-সহ বেশ কয়েকটি স্টেশনে ইতিমধ্যে এই নিয়ম কার্যকর করা হয়েছে। মূলত যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এহেন সিদ্ধান্ত বলে দাবি রেলের।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *