Aditya Roy Kapur | আদিত্যর ‘আশিকি’-তে দুবাই থেকে মুম্বই! অভিনেতার বাড়িতে অনুপ্রবেশের দায়ে আটক মহিলা  

Aditya Roy Kapur | আদিত্যর ‘আশিকি’-তে দুবাই থেকে মুম্বই! অভিনেতার বাড়িতে অনুপ্রবেশের দায়ে আটক মহিলা  

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বলিউড অভিনেতা আদিত্য রয় কাপুরের বাসভবনে অনুপ্রবেশের দায়ে বছর ৪৭-এর এক মহিলাকে গ্রেপ্তার করল খার পুলিশ। ঘটনাটি ঘটে সোমবার বিকেলে। সেই সময় অভিনেতা বাড়িতে ছিলেন না বলেও জানা গিয়েছে।

পুলিশ সূত্রের খবর, ধৃত মহিলার নাম ঘাজালা সিদ্দিকি। অভিযোগ, এদিন তিনি আদিত্য রয় কাপুরের বাড়িতে পৌঁছে তাঁর বাড়ির পরিচারিকাকে জানান যে, তিনি আদিত্যর জন্য উপহার নিয়ে এসেছেন। এরপর আদিত্যর অনুপস্থিতিতেই তিনি তাঁর বাড়িতে প্রবেশ করেন।

এদিকে আদিত্য বাড়ি ফিরে এসে তাঁর হাউজ স্টাফদের থেকে জানতে পারেন ওই মহিলার কথা। সঙ্গে সঙ্গে তিনি ওই আবাসন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। এরপরেই খবর দেওয়া হয় খার পুলিশকে এবং তাঁরা এসে ওই মহিলাকে আটক করে নিয়ে যান। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় অনুপ্রবেশ এবং অবৈধভাবে কারও ঘরে ঢুকে পড়ার অভিযোগে মামলা করা হয়েছে। পুলিশি তদন্তে আরও জানা গিয়েছে যে, এটাই প্রথম নয়, সপ্তাহখানেক আগেও সলমন খানের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে তাঁকে আটক করেছিল বান্দ্রা পুলিশ। পুলিশি জেরায় ওই মহিলা দাবি করেছেন যে, তিনি দুবাইয়ের বাসিন্দা এবং আদিত্যর সঙ্গে দেখা করার জন্যই মুম্বই এসেছেন। ঘটনার তদন্ত করছে খার পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *