Actress Swastika Mukherjee opens up over love life

Actress Swastika Mukherjee opens up over love life

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের উৎসাহের অন্ত নেই। তার উপর স্বস্তিকা মুখোপাধ্যায় হলে তো কথাই নেই। তাঁকে নিয়ে আলোচনা যেন লেগেই থাকে। আবার পালটা রণংদেহী রূপে সমালোচকদের জবাব দিতেও ছাড়েন না তিনি। এককথায় বলতে গেলে বিতর্ক আর স্বস্তিকা যেন একে অপরের পরিপূরক। এবার প্রেম সংক্রান্ত অভিনেত্রীর এক মন্তব্য ঘিরে চলছে জোর কাটাছেঁড়া।

বিষয়টা খোলসা করা যাক। সম্প্রতি একইসঙ্গে একাধিক প্রেমে থাকা ভালো বলেই মন্তব্য করেন স্বস্তিকা। তা নিয়ে নানামহলে শুরু হয় তীব্র আলোচনা। স্বস্তিকা তা দেখে মুখ বুজে বসে থাকার পাত্রী নন। তিনিও পালটা সুর চড়ান। সোশাল মিডিয়ায় লেখেন, “হ্যাঁ বলেছি, বেশ করেছি। প্রেম নিয়ে যতবার মিডিয়া জিজ্ঞেস করবে, আমি এরকম বা আরও হরেক রকম উত্তর দেব-আপনাদের পোড়া কপাল খিল্লিটাকে খিল্লি ভেবে নিতে পারেন না। এমনভাবে প্রেম নিয়ে আমার উক্তিগুলোকে তুলে ধরছেন যেন আমি মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন। জানেন কে?? জানেন না। পড়াশোনা না করে সারাদিন কে কী বলল, কে কী খেল, কে কার সঙ্গে শুলো-এই নিয়েই চর্বো। সমাজে কবে যে প্রেম এত বিরাট একটা গুরুতর অন্যায় কাজ হয়ে গেল, যা নিয়ে সারাক্ষণ চাটনি পাকাতে হবে জানি না। আর কথা বলতে হলে যারা প্রশ্ন করছে তাদের বলুন না দিদি। প্রশ্ন করলে উত্তর দেবই-সেটা না পছন্দ হলেই ব্যস।”

আরও পড়ুন:

আক্রমণের ঝাঁজ যেন আরও খানিকটা চড়িয়ে স্বস্তিকার সংযোজন, “ভাই, আপনাদের মত নিয়ে তো উত্তর দেব না। না আপনাদের খুশি করার জন্য কাশী চলে যাব।” এখানেই শেষ নয়। স্বস্তিকার পোস্টে উঠে এসেছে অলি পাব, গোমাংস এবং ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীর বিতর্কিত কর্মকাণ্ডের প্রসঙ্গও। তিনি লেখেন, “আর বেশ করছি ৩-৪টে প্রেম করা উচিত বলেছি, কারণ হাতে সময় থাকলে সেটা নিয়ে প্রেম করাই উচিত-নাহলে অলি পাব, মাংস, গরু, ছাগল, শুয়োর, সায়ক এই করতে হবে।” একেবারে পোস্টের শেষে অভিনেত্রীর পরামর্শ, “নিজেদের ভালো থাকার রাস্তা খুঁজে বের করুন না-ফেসবুক ভালো থাকতে দেবে না কিন্তু। আর আমাদের পেছনে লেগে থাকলে আরোই লস।”

বলে রাখা ভালো, সম্প্রতি ‘কালীপটকা’ ওয়েব সিরিজ বাংলা ওটিটি প্ল্যাটফর্ম কাঁপাচ্ছে। তার প্রোমোশনে ইতিউতি দেখাও যাচ্ছে অভিনেত্রীকে। তারই মাঝে স্বস্তিকার এহেন জবাব সমালোচকদের গালে সপাটে চড় ছাড়া আর কিছু নয় বলেই মত তাঁর অনুরাগীদের।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *