Accident | ২৯ মাইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তায় গাড়ি, সিকিমের ২ যুবকের মৃত্যু

Accident | ২৯ মাইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তায় গাড়ি, সিকিমের ২ যুবকের মৃত্যু

শিক্ষা
Spread the love


গ্যাংটক: ফের রক্তাত ১০ নম্বর জাতীয় সড়ক। ডুয়ার্স থেকে গ্যাংটক (Sikkim) যাওয়ার পথে ২৯ মাইল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ল একটি পর্যটকবাহী গাড়ি (Teesta Accident) । নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সোজা খাদে পড়ে তিস্তা নদীতে তলিয়ে যায়। এই ঘটনায় সিকিমের বাসিন্দা দুই যুবকের মৃত্যু হয়েছে এবং আরও দু’জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাড়িটি ডুয়ার্স থেকে গ্যাংটকের দিকে যাচ্ছিল। ২৯ মাইল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি পাহাড় থেকে নিচে তিস্তা নদীতে পড়ে যায়। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিম্পং থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। নিহতরা হলেন অনিকেত প্রসাদ (২৫) এবং অমন গুপ্তা (২৩) (Tragic Loss of life)। তারা দুজনেই গ্যাংটকের বাসিন্দা বলে জানা গেছে। গাড়িতে থাকা আরও দু’জন গুরুতর চোট পেয়েছেন। তাদের বর্তমানে হাসপাতালে ভর্তি করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *