Abhishek Banerjee | বিজেপি হারলে জিএসটি শূন্য হবে! তীব্র কটাক্ষ অভিষেকের

Abhishek Banerjee | বিজেপি হারলে জিএসটি শূন্য হবে! তীব্র কটাক্ষ অভিষেকের

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে জিএসটির হার কমিয়েছে কেন্দ্রীয় সরকার। ২২ সেপ্টেম্বর থেকে নতুন হার লাগু হওয়ায় আমজনতা অনেকটাই স্বস্তিতে। কিন্তু কেন্দ্রের এই পদক্ষেপকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, জিএসটি কমানোর কৃতিত্ব তাঁর। তিনিই এই দাবি প্রথম তুলেছিলেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কটাক্ষ করে বিঁধলেন বিজেপিকে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, গত লোকসভা নির্বাচনে বিজেপি ৩০৩টি আসন থেকে ২৪০ আসনে নেমে এসেছে। সেই বিপর্যয়ের জন্যই কেন্দ্রীয় সরকার জিএসটির হার কমাতে বাধ্য হয়েছে বলে খোঁচা অভিষেকের।

সোমবার ডায়মন্ড হারবার পুলিশ জেলার গাইড ম্যাপ উদ্বোধনে হাজির ছিলেন অভিষেক। সেখানেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন। ‘প্রধানমন্ত্রী বলেছেন, জিএসটি বচত উৎসব হবে, তা হলে ২০১৭ সাল থেকে জিএসটি লুট উৎসব চলেছে। তাঁদের কথার মানে তো সেটাই। এরা এখন চাপে পড়েছে, ২৪০ আসনে নেমেছে, সেই কারণে এ সব করছে। সুতরাং বিজেপি হারলে ট্যাক্স কমবে, বিজেপি জিতলে ট্যাক্স বাড়বে। দিনের আলোর মতো পরিষ্কার।’

অভিষেকের ব্যাখ্যা, বিজেপির আসন কমলে জিএসটি আরও কমতে পারে। ৬০ টি আসন কমায় জিএসটি ২৮ থেকে ১৮ হয়েছে, ২০০ আসনে নামলে জিএসটি ৯ শতাংশ হত। আর বিজেপি হেরে গেলে জিএসটি শূন্য হয়ে যাবে। শুধু জিএসটি নয়, অভিষেক এদিন এনআরসি থেকে নোটবন্দি সব ইস্যুতেই বিজেপি সরকারকে বেঁধেন। তিনি জানান, এনআরসির গ্রহণযোগ্যতা নেই, নোটবন্দির জন্য ১৪০ জন লোক মারা গেছে, কৃষিবিলের কারণে ৭৫০ কৃষক আত্মহত্যা করেছে। সুতরাং মানুষ সবই বুঝতে পারছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *