Abhishek Banerjee | সোনারপুরের ঘটনার পর স্বাস্থ্য পরীক্ষা: হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই, জানাল কর্তৃপক্ষ!

Abhishek Banerjee | সোনারপুরের ঘটনার পর স্বাস্থ্য পরীক্ষা: হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই, জানাল কর্তৃপক্ষ!

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ সোনারপুরে হামলার ঘটনার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে উদ্বেগের পারদ চড়েছিল। শনিবার রাতে তাঁকে প্রথমে বাইপাসের ধারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাঁকে নিয়ে যাওয়া হয় মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে। তবে সূত্রের খবর, সব জল্পনার অবসান ঘটিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর শরীরে গুরুতর কোনো আঘাত নেই।

হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, তাঁকে হাসপাতালে ভর্তি করার মতো কোনো গুরুতর শারীরিক সমস্যা নেই। তাঁকে কিছু ওষুধ দেওয়া হয়েছে এবং আপাতত কোনো ঝুঁকি নেই।

শনিবার রাতে তৃণমূল নেতা কুণাল ঘোষ হাসপাতালে দাঁড়িয়ে অভিষেককে আইটিইউ-তে ভর্তি করার কথা জানিয়েছিলেন এবং এই ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন। তবে হাসপাতালের এই নতুন রিপোর্ট প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। একদিকে যখন তৃণমূল নেতৃত্বের একাংশ ঘটনাটিকে ‘প্রাণঘাতী হামলা’ হিসেবে তুলে ধরছে, অন্যদিকে চিকিৎসার রিপোর্ট বলছে আঘাত বিশেষ গুরুতর নয়। আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালের কোনো বিশেষজ্ঞ পর্যবেক্ষণে দীর্ঘক্ষণ রাখার প্রয়োজন পড়ছে না বলেই জানা গেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *